শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে যুবলীগ নেতা সহ গ্রেফতার-৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে যুবলীগ নেতা সহ গ্রেফতার-৪
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে যুবলীগ নেতা সহ গ্রেফতার-৪

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সহ-সভাপতি সহ অন্যান্য মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চর শিহারী গ্রামের আব্দুল মান্নান তালুকদারের ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুদ তালুকদার (৪৪)কে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইন আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে জমি সংক্রান্ত বিরোধে মারামারি মামলায় উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের রমজান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৪),জুয়া আইনে ধামদী গ্রামের আবুল কালামের ছেলে হুমায়ুন আকবর হৃদয়(২৬) ও পারোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামী সোহাগী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে ইকবাল হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও সার্কেল স্যারের সার্বিক তত্বাবধানে সন্ত্রাস বিরোধী আইন একজন, মারামারি মামলার প্রধান আসামী একজন, জুয়া আইনে একজন ও পারোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামী সহ চারজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও উপজেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যহত আছে।





আর্কাইভ