শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ

--- মোঃ ইউসুফ রাঙ্গুনিয়া :: ‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় রাণিরহাট বাজার সিএনজি স্টেশন চত্বরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা। উদ্বোধক ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার।
‎
‎
‎১নং রাজানগর ইউনিয়ন যুবদল সভাপতি আবু মনছুর তালুকদারের সভাপতিত্বে উত্তরজেলা ছাত্রদল যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায়
‎বক্তব্য রাখেন জিয়ামঞ্চের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ফারুকী, উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউছুফ কামাল তালুকদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ রকিবুল হাছান মাসুদ, মাষ্টার কামাল উদ্দীন, এ.বি.এম সাইফুদ্দীন তালুকদার, জিয়ামঞ্চের উপজেলা সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজ,রানিরহাট ব্যবসায়ী সমিতির আহবায়ক জাহেদুল আলম চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল মান্নান রনি,উত্তরজেলা যুবদলের সহ সভাপতি নাছের উদ্দিন সিরাজুল ইসলাম চৌধুরী,মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিয়ার মাহমুদ চৌধুরী,যুগ্ন আহবায়ক এমরুল হাছান চৌধুরী,নাছির উদ্দিন নসু,জিএস হেলাল উদ্দিন,নাজিম উদ্দিন,নেজাম উদ্দিন,জিয়ামঞ্চ উত্তরজেলা নেতা কাজী মহিউদ্দিন, এবিএম সাইফুদ্দীন, মঞ্জুরুল ইসলাম,উত্তরজেলা যুবদলের সহ সম্পাদক এম কামাল উদ্দিন মাস্টার, ইফতেখার হোসেন রুবেল,ইউছুপ সাগর,মেহেদি হাসান টিপু,এজলাস মিয়া, নেছারুল হক পেয়ারু,আবদুল জাব্বার, রফিকুল কাদের,শ্রমিক দলের রাশেদ,খোরশেদ আলম, কামরুল পারভেজ,উত্তরজেলা যুবদলের হাসান তালুকদার, ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা জসিম উদ্দিন লিটন প্রমূখ।
‎
‎যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী বলেন, যারা ন্যায়ের কথা বলতে পারেনা তাদের রাজনীতি করার দরকার নেই।
‎
‎দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে বুঝতে হবে সে কোন না অপরাধের সাথে জড়িত।
‎
‎শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক কর্মীরা কোন অন্যায়ের সাথে আপোষ করতে পারেনা।
‎
‎ব্যবসাবান্ধব এ শিল্প এলাকার উন্নয়নে সবাইকে এক যোগে কাজ করতে হবে বলে জানান।
‎
‎অবৈধ কাজে বিএনপি কোন সহযোগিতা করবে না। কোন অপরাধের সাথে দলের কোন সদস্য জড়িত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ‎দলের নাম ভাঙিয়ে যারা বালি,মাদক ও দখল বানিজ্যের সাথে জড়িত হবে, তাদের আওয়ামী দোসর হিসেবে তিনি চিহ্নিত করেন।
‎





আর্কাইভ