বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি আসনে ঝুঁকিপূর্ণ ও অতিঝুঁকিপূর্ণ (রেড মার্ক) ভোটকেন্দ্র গুলোতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বার ৫ ফেব্রুয়ারি খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করেছে সংসদ সদস্য পদপ্রার্থীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া, ইনসানিয়াত বিপ্লবের আপেল প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী দিনময় রোয়াজা এবং জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মিথিলা রোয়াজা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও স্বাক্ষরিত স্মারকলিপির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক বাস্তবতা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে। এর ফলে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
খাগড়াছড়ি আসনের মোট ভোটকেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং প্রশাসনের ওপর চাপ সৃষ্টির অভিযোগ রয়েছে।
বক্তারা অভিযোগ করেন, সীমান্তবর্তী এলাকার কিছু কেন্দ্রে বহিরাগত অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রভাবশালী মহল ও কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ভোটারদের নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দিতে বাধ্য করার চেষ্টা করছে।
এসময়, নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো-ঝুঁকিপূর্ণ ও অতিঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন, দুর্গম এলাকায় মোবাইল পেট্রোলিং জোরদার, ভোটের আগেই কেন্দ্রভিত্তিক সমন্বিত নিরাপত্তা বলয় গঠন, গুজব ও অপপ্রচার রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং যেকোনো ধরনের সহিংসতা বা অনিয়মের ঘটনায় দ্রুত আইনগত পদক্ষেপ নিশ্চিত করা।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১