শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ মে ২০২৬
প্রথম পাতা » কৃষি » বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
প্রথম পাতা » কৃষি » বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
মঙ্গলবার ● ১২ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা

বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ::: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ময়মনসিংহে কৃষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধানের জাত ‘বিনা ধান-২৫’ এর উৎপাদন, প্রচার ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার (১২ মে) দুপুরে ময়মনসিংহ সদরের অষ্টধার ইউনিয়নে এ কর্মশালা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বিনার মহাপরিচালক ড. মোহাম্মদ শরিফুল হক ভূঁইয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সালমা আক্তার, বিনা বোর্ড অব ম্যানেজমেন্টের কৃষক প্রতিনিধি একেএম আনিসুজ্জামান, বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং এসআরএবির প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ মাহবুবুল আলম তরফদার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, আমার বাবা একজন প্রকৃত কৃষক ছিলেন। তাই কৃষকের সুখ-দুঃখ আমি খুব কাছ থেকে বুঝি। কৃষকের সন্তান হিসেবে আমি গর্ববোধ করি। কৃষকের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান নানা ধরনের প্রণোদনা ও সুযোগ-সুবিধা দিচ্ছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই লক্ষ্যকে সামনে রেখে কৃষি উন্নয়নের কাজ আরও বেগবান করতে হবে।
তিনি আরও বলেন, বিনা ধান-২৫ অত্যন্ত উন্নতমানের একটি ধান। এটি স্বাস্থ্যসম্মত, সুস্বাদু এবং রপ্তানিযোগ্য। কৃষকরা এই ধান চাষ করলে অধিক ফলনের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবেন।
অনুষ্ঠানে বিনার কর্মকর্তারা জানান, দেশে লম্বা ও চিকন তথা প্রিমিয়াম কোয়ালিটির চালের চাহিদা দিন দিন বাড়ছে। কিন্তু পর্যাপ্ত উৎপাদন না থাকায় অনেক সময় মোটা ও মাঝারি চাল অতিরিক্ত পলিশ করে মিনিকেট, পাজাম, নাজিরশাইল বা জিরাশাইল নামে বাজারজাত করা হয়। এতে যেমন চালের পুষ্টিগুণ নষ্ট হয়, তেমনি প্রতি টনে প্রায় ১০ কেজি চালের অপচয় হয়। এই সমস্যার সমাধানে বিনার উদ্ভিদ প্রজনন বিভাগ গবেষণার মাধ্যমে উদ্ভাবন করেছে প্রিমিয়াম কোয়ালিটির উচ্চ ফলনশীল ‘বিনা ধান-২৫’।
কর্মকর্তারা আরো জানান, এই ধানের চাল চিকন ও উন্নতমানের হওয়ায় অতিরিক্ত পলিশের প্রয়োজন হয় না। ফলে চালের পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে এবং ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হয়।
তারা আরও বলেন, ‘বিনা ধান-২৫’ জাতের ব্যাপক চাষ দেশে চিকন চালের আমদানি নির্ভরতা কমাবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে এবং কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। অনুষ্ঠানে অংশ নেওয়া কৃষকরাও নতুন এই জাতের ধান নিয়ে আগ্রহ ও আশাবাদ ব্যক্ত করেন।





আর্কাইভ