মঙ্গলবার ● ১২ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
![]()
মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুবল সাহা’কে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
সোমবার (১১ মে) সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ ঘর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুবল সাহা (৩০) স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের বাড়ির মৃত গৌরপদ সাহার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুবল সাহার বিরুদ্ধে আদালতে মোট ১৭টি মামলার পরোয়ানা ছিল। এর মধ্যে ৪টি সিআর সাজা পরোয়ানা এবং ১৩টি সিআর মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ সকালে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোঃ জহির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি সুবল সাহাকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় এনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল