বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) রাউজান উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ডা.হোসনা আরা বেগমকে আহ্বায়ক এবং মো.আলী বাচা মিয়াকে সদস্য সচিব করে আগামী ৬ মাসের জন্য এই কমিটি দেওয়া হয়।
রবিবার (২১ জুন) জিপস-এর চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক লায়ন তাহের আহম্মদ ও সদস্য সচিব মো. আবু সাঈদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, ২১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য রাউজান উপজেলা শাখার অনুমোদন দেন। এ সময়ের মধ্যে সংগঠনকে আরও বেশি গতিশীল ও শক্তিশালী করার জন্য কাজ করতে আহ্বান জাননো হয়। কমিটিকে স্বাগত জানিয়ে ডা.হোসনা আরা বেগম বলেন, নতুন এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করবে এছাড়াও আগামীতে যেকোনো আন্দোলন সংগ্রামে দলের জন্য কাজ করে যাবেন।





মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই