শিরোনাম:
●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি

--- মুহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :: গাজীপুর জেলার অনিবন্ধিত ও পাঠদানের অনুমতিবিহীন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অনুমোদন ও নিবন্ধন কার্যক্রম দ্রুত সম্পন্ন এবং এসব বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এ অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ২ টার দিকে সংগঠনের নেতৃবৃন্দ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়ার কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে বলা হয়, গাজীপুর জেলার পাঁচটি উপজেলাধীন বিপুলসংখ্যক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন দীর্ঘদিন ধরে জেলার শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে এবং বিদ্যালয়গুলোর ওপর নির্ভরশীল অসংখ্য পরিবার তাদের সন্তানদের শিক্ষাজীবন পরিচালনা করছে।
সংগঠনটির দাবি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কিন্ডারগার্টেনসহ) নিবন্ধন বিধিমালা-২০২৩ ও পরবর্তী সংশোধনী অনুযায়ী পাঠদানের অনুমতি ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন না হওয়ায় গাজীপুরের বিপুলসংখ্যক শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গাজীপুর জেলার পাঁচটি উপজেলাধীন ২ হাজার ১৯৩টি অনিবন্ধিত/পাঠদানের অনুমতিবিহীন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০,৪৫৭৮ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এর মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীও রয়েছে ৬৫,৯৪৫ জন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৮ মার্চ ২০২৬ তারিখের পরিপত্র অনুযায়ী পঞ্চম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এ অংশগ্রহণের সুযোগ পাওয়ার কথা উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, গাজীপুরের এসব বিদ্যালয়ের ২,৬৩৭ জন যোগ্য শিক্ষার্থী বিদ্যালয়ের অনুমোদন ও নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছে।
‘বিদ্যালয়ের জটিলতার দায় শিক্ষার্থীদের ওপর কেন?’
স্মারকলিপিতে প্রশ্ন তোলা হয়, কোনো বিদ্যালয়ের নিবন্ধন বা অনুমোদন প্রক্রিয়ায় প্রশাসনিক, কারিগরি কিংবা আইনগত জটিলতা থাকলে তার দায় কোমলমতি শিক্ষার্থীদের ওপর বর্তাবে কেন?
এতে বলা হয়, একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিদ্যালয়ের অনুমোদন প্রক্রিয়া, প্রশাসনিক সিদ্ধান্ত কিংবা আদালতের কোনো রিট বা দাপ্তরিক জটিলতার সঙ্গে সম্পৃক্ত নয়। সে নিয়মিত পড়াশোনা করে নির্ধারিত শ্রেণিতে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। বিদ্যালয়ের অনুমোদনসংক্রান্ত জটিলতার কারণে তার মেধা যাচাইয়ের জাতীয় সুযোগ বন্ধ হয়ে গেলে শিক্ষাজীবনে অনাকাঙ্ক্ষিত বৈষম্য তৈরি হতে পারে।
বিশেষ করে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অধ্যয়নরত এবং নির্ধারিত শিক্ষাক্রম অনুসরণ করে পঞ্চম শ্রেণিতে পৌঁছানো শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হলে এর প্রভাব শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক ও পরিবারের ওপর পড়বে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
অনুমোদন প্রক্রিয়ায় দ্রুত সমাধানের দাবি : স্মারকলিপিতে বলা হয়, কোনো প্রতিষ্ঠানের ভবন, অগ্নিনিরাপত্তা, স্বাস্থ্যবিধি, স্যানিটেশন, পর্যাপ্ত শ্রেণিকক্ষ কিংবা নিরাপদ পরিবেশসংক্রান্ত শর্ত পূরণে ঘাটতি থাকলে পরিদর্শন ও যাচাইয়ের মাধ্যমে তা চিহ্নিত করা যেতে পারে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের জন্য লিখিত নির্দেশনা ও যৌক্তিক সময় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
যেসব প্রতিষ্ঠান নির্ধারিত শর্ত পূরণ করেছে, তাদের অনুমোদন ও নিবন্ধন দ্রুত সম্পন্ন করার পাশাপাশি যেসব প্রতিষ্ঠানে ঘাটতি রয়েছে, সেগুলোর ঘাটতি পূরণের জন্য সময়সীমা নির্ধারণের দাবি জানানো হয়েছে।
বৃত্তি পরীক্ষায় বিশেষ ব্যবস্থার দাবি : গাজীপুরের অনিবন্ধিত বা অনুমোদন প্রক্রিয়াধীন বিদ্যালয়গুলোর পঞ্চম শ্রেণির যোগ্য শিক্ষার্থীদের ডিজিটাল রেজিস্ট্রেশন (ডিআর) আবেদন গ্রহণ ও অনুমোদনের বিশেষ ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া বিদ্যালয়ের অনুমোদন বা নিবন্ধনসংক্রান্ত প্রশাসনিক কিংবা আইনগত জটিলতার কারণে কোনো যোগ্য পঞ্চম শ্রেণির শিক্ষার্থী যেন প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে জরুরি বিশেষ নির্দেশনা জারির দাবি করা হয়েছে।
একই সঙ্গে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে সরকারি বিনামূল্যের পাঠ্যপুস্তকসহ প্রাপ্য শিক্ষাসুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
১০ দফা দাবি : স্মারকলিপিতে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের পক্ষ থেকে ১০ দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে :
১. অনিবন্ধিত ও অনুমোদনবিহীন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি ও নিবন্ধন কার্যক্রম জরুরি ভিত্তিতে চালু করে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা।
২. ইতোমধ্যে আবেদন করা বিদ্যালয়গুলোর আবেদন দ্রুত যাচাই-বাছাই করে শর্ত পূরণকারী প্রতিষ্ঠানকে অনুমোদন ও নিবন্ধন দেওয়া।
৩. ভবন, স্বাস্থ্যবিধি, স্যানিটেশন, অগ্নিনিরাপত্তা বা অন্যান্য কারিগরি শর্তে ঘাটতি থাকলে তা পূরণের জন্য লিখিত নির্দেশনা ও যৌক্তিক সময় দেওয়া।
৪. বৃত্তি পরীক্ষা-২০২৬-এর সময়সীমা বিবেচনায় গাজীপুরের প্রক্রিয়াধীন বিদ্যালয়গুলোর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় ডিআর আবেদন গ্রহণ ও অনুমোদনের ব্যবস্থা করা।
৫. অনুমোদন বা নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে যোগ্য শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত না করার জন্য জরুরি নির্দেশনা জারি করা।
৬. যোগ্য শিক্ষার্থীদের ডিআর সম্পন্ন করে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা।
৭. এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি বিনামূল্যের পাঠ্যপুস্তকসহ প্রাপ্য শিক্ষাসুবিধা নিশ্চিত করা।
৮. দ্রুত সমাধানের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট কারিগরি/নিরাপত্তা সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ কমিটি বা টাস্কফোর্স গঠন করা।
৯. উচ্চ আদালতে কোনো মামলা বা রিটের কারণে আইনগত সীমাবদ্ধতা থাকলে আদালতের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীবান্ধব অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণ করা।
১০. বিদ্যালয়ের অনুমোদন ও নিবন্ধনের প্রশাসনিক জটিলতার দায় কোনোভাবেই কোমলমতি শিক্ষার্থীদের ওপর চাপিয়ে না দেওয়া।
‘কোনো শিশুকে প্রশাসনিক জটিলতার শাস্তি বহন করতে দেওয়া যাবে না’
স্মারকলিপির শেষাংশে বলা হয়, বিদ্যালয়ের অনুমোদন নিয়ে যে প্রশাসনিক বা আইনগত জটিলতাই থাকুক না কেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন এর কারণে জিম্মি না হয়। গাজীপুরের হাজার হাজার শিক্ষার্থী ইতোমধ্যে নিয়মিত পড়াশোনা করে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। যোগ্য শিক্ষার্থীদের জাতীয় মেধা যাচাইয়ের এই সুযোগ থেকে বঞ্চিত করা হলে তাদের শিক্ষাজীবনে অপূরণীয় ক্ষতি হতে পারে।
তাই গাজীপুরের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অনুমোদন ও নিবন্ধন জটিলতা দ্রুত নিরসন, যোগ্য বিদ্যালয়গুলোর অনুমোদন এবং ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যোগ্য শিক্ষার্থীদের ডিআর আবেদন অনুমোদন করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে বিশেষভাবে বলা হয়েছে- “বিদ্যালয়ের প্রশাসনিক জটিলতার শাস্তি যেন কোনো শিশুকে বহন করতে না হয়।”
স্মারকলিপিতে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মানু ও সাধারণ সম্পাদক মোঃ রওনাক হোসেন স্বাক্ষর করেন।





আর্কাইভ