শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পানছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ অক্টোবর খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসির সার্বিক নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে পানছড়ির জানমারাটিলা ডাউন এলাকায় পরিত্যক্ত পাঁচটি বস্তা তল্লাশি করে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ভারতীয় বিভিন্ন প্রকারের ৩১ বোতল মদ, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ৪৭ কার্টন ভারতীয় মনো সিগারেট।
বিজিবির তথ্যমতে, জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ