রবিবার ● ১৫ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » যুগোপযোগী শিক্ষার সুযোগ বাড়েনি: শিক্ষামন্ত্রী
যুগোপযোগী শিক্ষার সুযোগ বাড়েনি: শিক্ষামন্ত্রী

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ জ্যেষ্ঠ ১৪২৩: বাংলাদেশ সম সন্ধ্যা ৭.১৯মিঃ) শিক্ষার মান কমে যাচ্ছে এমন অভিযোগে দ্বিমত পোষণ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাশের হার বেড়েছে পাশাপাশি দেশে শিক্ষার্থীও বেড়েছে ৷ শিক্ষা প্রতিষ্ঠানও বেড়েছে ৷ তবে যুগোপযোগী শিক্ষার সুযোগ বাড়েনি৷
গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ১৫ মে রবিবার দুপুরে ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন দ্য ডেলিভারি মোড অব বিএড প্রোগ্রাম’ বিষয়ক একটি কর্মশালায় তিনি এসব কথা বলেন৷
তিনি আরো বলেন, রাতারাতি এ অবস্থার উন্নতি সম্ভব নয়৷ এজন্যে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে৷
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন দ্য ডেলিভারি মোড অব দ্য বিএড প্রোগ্রাম’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম এ মান্নানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর খোন্দকার মোকাদ্দেম হোসেন, প্রফেসর ফাহিমা খাতুন, মোঃ জহিরউদ্দিন বাবর প্রমুখ৷





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ