শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আকদ্দুছ আলীর ৩য় বিয়ে: এলাকায় তোলপাড়
প্রথম পাতা » অপরাধ » আকদ্দুছ আলীর ৩য় বিয়ে: এলাকায় তোলপাড়
রবিবার ● ১৫ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আকদ্দুছ আলীর ৩য় বিয়ে: এলাকায় তোলপাড়

---
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:: (১জ্যৈষ্ঠ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫মিঃ) বিশ্বনাথের শহরতলীতে এক লন্ডন প্রবাসীর ৩য় বিয়ে নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে৷ লন্ডন প্রবাসী আবিদ আলী উরফে আকদ্দুছ আলী (৬২) এবার ৩য় স্ত্রী হিসেবে বিয়ে করেছেন তার নাতনীর বয়সী নাবালিকা স্বপ্না বেগমকে৷ এই ৩য় বিয়ে রেজিষ্ট্রি হয়নি বলে বিয়ের বৈধতা নিয়েও নানান প্রশ্ন দেখা দিয়েছে৷ অথচ লন্ডনে প্রথম স্ত্রী ও দেশে ২য় স্ত্রী থাকা স্বত্ত্বেও তাদের বিনা অনুমতিতে ৩য় বিয়ে করে বেশ ভাল ভাবেই ঘর সংসার করছেন বিয়ে পাগল এই লন্ডন প্রবাসী৷
এদিকে, মানবাধিকার সহ বিভিন্ন সংস্থা এই বিয়ে নিয়ে যেমন অনুসন্ধান চালাচ্ছে, ঠিক তেমনি নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ এনে প্রবাসী আকদ্দুছ আলীর বিরুদ্ধে তার ২য় স্ত্রী রাহেলা বেগম বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ এবং শীঘ্রই বৃটিশ হাই কমিশনে এব্যাপারে অভিযোগ করবেন বলে জানা গেছে৷
জানাগেছে, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের মুফতিরগাঁও গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র আবিদ আলী উরফে আকদ্দুছ আলী জনৈক ইদ্রিস আলীকে বাবা ডেকে দীর্ঘ প্রায় ৩দশক পূর্বে লন্ডনে পাড়ি জমান৷ আর সেই সুবাদে বর্তমানে তিনি বৃটেনের একজন স্থায়ী নাগরিক৷ যুবক বয়সে আকদ্দুছ আলী দেশে এসে বিয়ে করেন বিশ্বনাথের কল্যানপুর গ্রামের জনৈকা কাছামালা বেগমকে৷ উক্ত কাছামালা বেগমের ঘরে বর্তমানে আকদ্দুছ আলীর রয়েছে ৬ সন্তান ও প্রায় এক ডজন নাতি-নাতনী৷ সন্তানদের প্রায় সকলেই বিবাহিত৷ এরপর আকদ্দুছ আলী ১ম স্ত্রীর অনুমতি না নিয়ে আপন খালাতো বোন জনৈকা রাহেলা বেগমকে বিয়ে করেন৷ এই স্ত্রীর ঘরে রয়েছে তার ৩ সন্তান৷ পূর্বের স্ত্রীর সন্তানদের মতো এই স্ত্রীর সন্তানরাও বৃটেনের স্থায়ী নাগরিক৷ ২ স্ত্রী থাকা স্বত্ত্বেও গত প্রায় ৩বছর পূর্বে আকদ্দুছ আলী দেশে এসে ৩য় বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন৷ এবার তার পছন্দ হয় নাতনীর বয়সী সুন্দরী কিশোরী স্বপ্না বেগমকে৷ দিনমজুর পরিবারের মেয়ে স্বপ্না প্রবাসী আকদ্দুছ আলীর মিষ্টি কথায় আর স্বপ্নের দেশ লন্ডনের কথা ভেবে বিয়েতে সম্মতি দেয়৷ প্রবাসী আকদ্দুছ আলী এই স্ত্রীকে উপজেলার নতুন বাজারে নিজ বাসায় তুলতে না পারায় ৩য় স্ত্রীর বাবার বাড়ি বিশ্বনাথের পূর্ব শ্বাসরাম গ্রামে বাথরুমে অত্যাধুনিক টাইলস ফিটিংস করে সেখানে বসবাস করতে থাকেন৷ এক সময়ে পূর্ব শ্বাসরাম গ্রামে আকদ্দুছ আলীর এমন ঘন ঘন আসা যাওয়া ও রাত্রী যাপন বিষয়টি এলাকায় কানাঘোষা শুরু হলে নিরবে বিলাতে পালিয়ে যান আকদ্দুছ আলী৷ এবার মাস দুয়েক আগে দেশে এসে ৩য় স্ত্রীকে নিয়ে তার বাবার বাড়ি থাকার সুযোগ করতে না পারায় ২য় স্ত্রীর কাছে ৩য় বিয়ের জন্য লিখিত অনুমতি চান বিয়ে পাগল এই প্রবাসী৷ এতে ২য় স্ত্রী রাহেলা বেগম রাজি না হওয়ায় নানান ফন্দি ফিকির শুরু করেন তিনি৷ ২য় স্ত্রীর সাথে বাসায় না থেকে কখনও ৩য় স্ত্রীর বাড়িতে, আবার কখনও মুফতিরগাঁও গ্রামের নিজ বাড়িতে ভাড়াটিয়েদের সাথে বসবাস করছেন৷
বিশ্বনাথ থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে প্রবাসী আকদ্দুছ আলীর ২য় স্ত্রী রাহেলা বেগম উল্লেখ করেন, গত কয়েক বছর ধরে আকদ্দুছ আলী বিয়ের অনুমতি দেওয়ার জন্য তাকে (রাহেলা) চাপ দিয়ে আসছেন৷ এতে তিনি সম্মতি না দেওয়ায় তাকে লন্ডনে থাকা তার ৩ বৃটিশ সন্তানদেরকে যোগাযোগের কোন সুযোগ দিচ্ছেন না আকদ্দুছ আলী৷ বরং বিভিন্নভাবে মানষিক নির্যাতন করছেন এবং তাকে তালাক দিয়ে বাসা ছাড়ার হুমকি এমনকি মেরে ফেলার হুমকি দিয়ে আসছেন৷ এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন৷
এদিকে, আকদ্দুছ আলীর ৩য় স্ত্রী স্বপ্না বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার স্বামী বিয়ের পূর্বে আমাকে লন্ডন নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন৷ এবং বর্তমানে আমি ছাড়া তার আর কোন স্ত্রী নেই ৷ ১ম স্ত্রী কিছু দিন পূর্বে ইন্তেকাল করেছেন বলে আমি শুনেছি৷ বিয়ে কোথায় রেজিষ্ট্রি হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন৷
এব্যাপারে প্রবাসী আকদ্দুছ আলীর সাথে মোবাইল ফোনে তার একাধিক বিয়ের প্রসঙ্গে ও ৩য় বিয়ের রেজিষ্ট্রি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনি বিশ্বনাথের এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন থেকে দেখে নেওয়ার হুমকি দেন৷
লিখিত অভিযোগের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই মো. তোফাজ্জল হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ