শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » জন্মদাতা না হয়েও পিতা জহির রায়হান
প্রথম পাতা » খুলনা বিভাগ » জন্মদাতা না হয়েও পিতা জহির রায়হান
বুধবার ● ১৮ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জন্মদাতা না হয়েও পিতা জহির রায়হান

---
ঝিনাইদহ প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মিঃ) নিজের সংসারই ঠিকমতো চলে না ৷ তার উপর ৫টি এতিম মেয়েকে পড়ালেখার খরচ চালাতে হয় দিন মজুর জহির রায়হানকে ৷ মেয়েগুলো পড়াতে নিজে ঘাম ঝরানো পরিশ্রম করলেও তার মনে বিন্দুমাত্র কষ্ট নেই৷ নিজ ঘরে আশ্রয় দেওয়া এতিম মেয়েদের জন্য তাকে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়৷ সন্ধ্যায় বাড়ি ফিরে যখন মেয়েদের মুখে আব্বু ডাক শোনেন, তখন সারা দিনের ক্লান্তি দুর হয়ে যায়৷ বাবা না হয়েও এতিম মেয়েদের এমনই এক ব্যতিক্রম বাবা জহির রায়হান৷

রং মিস্ত্রী জহির রায়হান ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের কিয়ামুদ্দীন মোল্লার ছেলে৷ ছোট বেলা থেকেই জহির রায়হান সৃষ্টিশীলতায় বিশ্বাসী৷ এ কারণে তিনি পরিবেশ বান্ধব কাজ করে এলাকায় নজীর সৃষ্টি করেছেন৷ প্রথম দিকে তিনি এলাকা জুড়ে গাছ লাগিয়ে চমক সৃষ্টি করেন৷ যেখানে জমি, সেখানেই জহিরের গাছ৷
এমন করে তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপন করেন৷ এরপর দেয়াল লিখনীর মাধ্যমে তিনি সচেতনতা সৃষ্টিতে মনোনিবেশ করেন৷ পাখির জন্য গাছে গাছে ভাড় পেতে বাসা তৈরী করা, হাজা মহা পুকুরে মাছ ছেড়ে দরিদ্রদের মাছ খাওয়ার ব্যবস্থা করা জহিরের অন্যতম কল্যান মুলক কাজ৷ এখন তার বাইসাইকেলে বই রাখা হয়, যাতে গ্রামের হতদরদ্রি ছেলে মেয়েরা পড়তে পারে৷ জহিরের ভ্রাম্যমান লাইব্রেরী এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে ৷
এ সব কাজের পাশাপাশি জহিরের অন্যতম মহানুভবতা হচ্ছে এতিম মেয়েদের নিজের বাড়িতে আশ্রয় দেওয়া এবং তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করা৷ জহির জানান, তার বাড়িতে এখন হালিমা খাতুন, সুমি, জেসমিন ও সিমলা নামে ৫টি মেয়ে রয়েছে৷ জহির জানান, জেসমিনকে বিয়ে দেওয়া হচ্ছিল অষ্টম শ্রেনীতে পড়া অবস্থায়৷ খবর পেয়ে তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন৷ জেসমিন এখন ঝিনাইদহ কেসি বিশ্ববিদ্যালয় কলেজে হিসাব বিজ্ঞানে অনার্স পড়ছেন৷ নগরবাথান গ্রামে সুমি নামে এক মেয়ের বাবা ইন্তেকাল করলে তার মা অন্যত্র বিয়ে করে চলে যায়৷ এতিম হয়ে পড়ে সুমি৷ জহির রায়হান তাকে নিজ বাড়িতে এনে পড়ালেখা করান৷ সুমি এখন ঝিনাইদহ কেসি বিশ্ববিদ্যালয় কলেজে ইন্টারমিডিয়েট পড়ছে৷

সে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল৷ হরিণাকুন্ডু উপজেলার যাদবপুর গ্রামের হালিমা খাতুনের বাবা মাদকাসক্ত ছিল ৷ পড়ালেখার পরিবেশ ছিল না৷ জহিরের মহানুভবতার খবর পেয়ে গ্রামের মানুষ হালিমাকে জহিরের বাড়িতে রেখে যায়৷
হালিমা নগরবাথান হাই স্কুলে নবম শ্রেনীতে পড়ছে৷ হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটি গ্রামের সিমলাকে নবম শ্রেনীতে পড়া অবস্থায় তারা বাবা মা বিয়ে দিচ্ছিল৷ খবর পেয়ে জহির রায়হান তাকে তুলে এনে পড়ালেখা করায়৷ সিমলা নগরবাথান এমএ খালেক কলেজে পড়ছে৷ সদর উপজেলার রামনগর গ্রামের শাপলা খাতুনের মা মারা যাওয়ার পর বাবা বিয়ে করে ৷
এ অবস্থায় শাপলা ও তার নানি জহির রায়হানের বাড়িতে চলে আসে৷ জহির জানান, মেয়েগুলো তাকে বাবা বলে ডাকে৷ তার নিজের দুই সনত্মান৷

ছেলে সোহাগ অষ্টম শ্রেনীতে পড়ে৷ মেয়েটি ছোট৷ মোট তার সন্তানের সংখ্যা ৭৷ ১০ সদস্যের পরিবার চালাতে কষ্ট হলেও জহিরের মনে কোন দুঃখ নেই৷

জহির জানান, তাকে নিয়ে পত্রপত্রিকা ও ফেসবুকে লেখালেখি হয়েছে৷ দেশ বিদেশের অনেক মানুষ তাকে সহায়তার আশ্বাস দিয়েছেন৷ তাকে সব সময় সাহস যুগিয়ে যাচ্ছেন৷ রামনগর গ্রামের জিল্লুর রহমান জানান,
জহিরের কারণে তাদের গ্রামের সুখ্যাতি বেড়েছে৷ তার কাজগুলো মানুষ শ্রদ্ধা করে৷ তবে সরকারের পক্ষ থেকে তাকে সহায়তা করা উচিত্‍ ৷
তিনি জানান, মানুষ জহিরের জনকল্যানমুলক কাজ দেখতে রামনগর গ্রামে আসছেন৷ স্থানীয় কুমড়াবাড়িয়া ইউনয়নের চেয়ারম্যান হায়দার আলী জানান, জহির আমার ইউনিয়নের গর্ব ৷ তার কাজ কর্মে এলাকার মানুষ এবং প্রশাসন খুশি৷

তবে তাকে আমরা খুব বেশি সহায়তা করতে পারি না ৷ সরকারী ভাবে তাকে প্রতিষ্ঠা করা দরকার বলে ইউপি চেয়ারম্যান মনে করেন৷





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

আর্কাইভ