রবিবার ● ২৯ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » বকেয়া টাকা পরিশোধের দাবিতে সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারদের বিক্ষোভ
বকেয়া টাকা পরিশোধের দাবিতে সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারদের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৬মিঃ) ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের পিএমপি(মাইনর) মেন্টেনেন্স খাতে ঠিকাদাররা বকেয়া টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে৷ ২৯ মে রবিবার দুপুরে সড়ক ও জনপথ ভবনের সামনে ঠিকাদার সমিতি বিক্ষোভ মিছিল বের করে৷ মিছিলটি অফিস চত্বর প্রদক্ষিণ করে৷ মিছিল শেষে সড়ক ভবনের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন ঠিকাদার সমিতির সভাপতি আব্দুল হাকিম, সাধারন সম্পাদক বাবুল আজাদ,ঠিকাদার সোরোয়ার জাহান বাদশা,রাশিদুর রহমান রাসেল,জেএম রফিকুল আলম সোহরাব হোসেন বিশ্বাস ও কাজী কামাল আহম্মেদ প্রমূখ৷বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ মন্ত্রণালয়ের বরাবর স্মারকলিপি প্রদান করেন৷
সমাবেশে ঠিকাদাররা বলেন, ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারদের গত ২০১১-১২ অর্থ বছরে ৪৮টি কাজের কোটি ৩৩লাখ টাকা ও ২০১২-১৩ অর্থ বছরের ৫৭টি কাজের ৪কোটি ৯০লাখ ৫২হাজার টাকা বিল বকেয়া রয়েছে৷ বিভিন্ন সময়ে অফিসটিতে ধর্ণা দিয়েও তারা পাওনা টাকা পাচ্ছে না৷ ফলে ঠিকাদাররা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন৷ অনেকে ধার-দেনা করে সংসার চালাতে বাধ্য হচ্ছে৷ দাবি মানা না হলে আগামী ৩১ মে পর থেকে লাগাতর কর্মসূচী পালন করবেন বলে জানানো হয়৷





অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক