শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » হত্যার হুমকিতে মন্দির ছেড়ে আত্মগোপনে পুরোহিত সেবা নন্দ
প্রথম পাতা » অপরাধ » হত্যার হুমকিতে মন্দির ছেড়ে আত্মগোপনে পুরোহিত সেবা নন্দ
রবিবার ● ১৯ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হত্যার হুমকিতে মন্দির ছেড়ে আত্মগোপনে পুরোহিত সেবা নন্দ

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৫আষাঢ়  ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বেলা ১.৫০মিঃ)  এবার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রাধা গোপিনাথ মন্দিরের পুরোহিত সেবা নন্দ দাসকে মোবাইলে ও চিঠিতে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ হুমকি পাওয়ার পর থেকে মন্দির ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ওই পুরোহিত৷ মন্দিরের কেউ তার খোঁজ জানেন না৷

১৯ জুন রবিবার দুপুরে ঘটনার সত্যতা স্বীকার করে মন্দিরের সেবক পূর্ণিমা বারই  জানান, দীর্ঘদিন ধরে সেবা নন্দ দাস এই মন্দিরে পুরোহিত হিসেবে পূজা অর্চনা করে আসছিলেন৷ সমপ্রতি তাকে মোবাইল ফোনে ও চিঠিতে কে বা কারা হত্যার হুমকি দিয়েছে৷ এদিকে রাধা গোপিনাথ মন্দিরের সভাপতি জানান, গতকাল রাতে কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের রাধা গোপিনাথ মন্দিরের পাশে একটি খামে মন্দিরের সভাপতি নিখিল অধিকারী ও পুরোহিত সেবা নন্দ দাস কে হত্যার হুমকি দিয়ে একটি চিঠি ফেলে রেখে যায় ৷

এ ঘটনার তাদের মধ্যে আতংক বিরাজ করছে ৷ ঘটনার সত্যতা স্বীকার করেছেন মন্দিরের সভাপতি নিখিল অধিকারী ৷ এ ঘটনায়  আজ ১৯ জুন রবিবার  কালীগঞ্জ থানায় সাধারন ডায়রী করা হয়েছে৷ এরপর থেকে সেবা নন্দ দাস আর মন্দিরে আসছেন না৷ হুমকি পাওয়ার পর মন্দির ছেড়ে আত্মগোপনে আছেন ওই পুরোহিত৷ পুরোহিত সেবা নন্দ দাস কোথায় গেছেন তাও তিনি বলতে পারেননি৷

ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনা শোনার পর মন্দিরের নিকটবর্তী সুর্বণসরা ক্যাম্পের আইসি (এস,আই) আক্তারুজ্জামানকে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিতে বলা হয়েছে৷
এ ব্যাপারে ঝিনাইদহের সুর্বণসরা ক্যাম্পের আইসি (এসআই) আক্তারুজ্জামান জানিয়েছেন, সেবা নন্দ দাস পুরোহিতকে হত্যার হুমকি দেয়ার বিষয়টি সত্য নয়৷
তিনি আরো বলেন, পুরোহিত সেবা নন্দ দাসের পরিবারের লোকজনের সঙ্গে তিনি কথা বলে জেনেছেন, পুরোহিত ব্যক্তিগত কাজে ঢাকাতে গেছেন৷ সে বিষয়টি মন্দিরের সেবক পূর্ণিমা বারই হয়তো জানেন না বলে একথা বলেছেন৷

উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার পর থেকে আতঙ্কে রয়েছেন জেলার বিভিন্ন মন্দিরের পুরোহিরা৷ এ ঘটনার কিছু দিন পরই কালীগঞ্জের রাধা গোপিনাথ মন্দিরের এ পুরোহিতকে হত্যার হুমকি দেওয়া হলো৷





আর্কাইভ