রবিবার ● ১৯ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মুক্তিপণ না পেয়ে কৃষককে দ্বিখন্ডিত করে খুন
মুক্তিপণ না পেয়ে কৃষককে দ্বিখন্ডিত করে খুন
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৫ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৩৮মিঃ) পাঁচ লাখ টাকা মুক্তিপণের জন্য অপহরনের আটদিন পর টাকা না পেয়ে সিরাজগঞ্জের সলঙ্গার আব্দুল হাই (৪৫) নামে এক কৃষককে দ্বিখন্ডিত করে খুন করা হয়েছে ৷ পুলিশ রবিবার দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চরজারিলা একটি ধইনচ্যা ক্ষেত থেকে মাথা থেকে শরীর বিচ্ছিন্ন ও গলিত অবস্থায় ওই কৃষকের লাশ উদ্ধার করেছে ৷ সংবাদ পেয়ে নিহতের ভাতিজা ও আত্মীয় স্বজন লুঙ্গি থেকে লাশ শনাক্ত করেছেন ৷ কৃষক আব্দুল হাই সলঙ্গার ঘুড়কা ইউপির ঘুড়কা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ৷
নিহতের ভাতিজা রফিকুল ইসলাম জানান, গত ১২ তারিখে কৃষক আব্দুল হাই অপহৃত হয় ৷ এরপর আব্দুল হাইয়ের মুঠোফোন থেকেই পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয় ৷ পরে ১৪ তারিখে আবারও ফোন করে ২ লাখ টাকা দাবী করা হয় ৷ এক পর্যায়ে ১৫ তারিখ থেকে মুঠাফোন বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ এ অবস্থায় রবিবার চর জারিলা গ্রামেন ধান খেতের মধ্যে কাপড় দিয়ে দুই পা বাধা ও মাথা শরীরর আলাদা অবস্থায় অর্ধগলিত লাশ পাওযায়৷ সংবাদ পেয়ে সদর হাসপাতালে গিয়ে চাচার লুঙ্গি দেখে লাশ সনাক্ত করা হয় ৷ তিনি অভিযোগ করে বলেন, অপরহরনে পর সলঙ্গায় থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও কোন কাজ হয়নি ৷
সদর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, এলাকাবাসীদের সংবাদের ভিত্তিতে লাশটি উদ্ধার করার পর অপহৃতাদের বাড়িতে খবর দেয়া হয় ৷ পরে তারা এসে লাশটি তাদের সনাক্ত করে ৷ তিনি আরো জানান, লাশটির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন ছিল ৷ পরনের কাপড় দেখে আত্মীয় স্বজনরা সনাক্ত করেছে ৷ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ৷
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আব্দুল হাই নিখোঁজ হওয়ার খবর জানার পর আমরা অনেক খোজাখুজি করেছি ৷ এ ঘটনায় তখন সলঙ্গা থানায় একটি জিডি করা হয়েছিল ৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২