মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বিশ্বনাথে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি ::সিলেটের বিশ্বনাথে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ৷ সে উপজেলা সদরের সুইচগেইট এলাকার বাসিন্দা আজিজুর রহমানের ছেলে কামাল উদ্দিন৷ ২০ জুন সোমবার বিকেলে তাকে উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয়৷ তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে৷ দায়রা মোকদ্দমা নং ২৬১/২০১৪ইং ও দায়রা ৪৬৩/২০১৪ইং৷ তার বিরুদ্ধে আদালত দুটি মামলায় ১০ লাখ ৫০ হাজার ৪৮৬ টাকা দন্ড প্রদান করেন এবং অনাদায়ে দুই বছরের সাজা প্রদান করেন৷
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এস আই সুমন চন্দ্র সরকার ও এ এস আই নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে৷
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি আবদুল হাই বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করা হবে৷





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই