শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » উখিয়ার পাইন্যাশিয়ায় রাস্তা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের আশংকা
প্রথম পাতা » অপরাধ » উখিয়ার পাইন্যাশিয়ায় রাস্তা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের আশংকা
শুক্রবার ● ২৪ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ার পাইন্যাশিয়ায় রাস্তা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের আশংকা

---উখিয়া প্রতিনিধি :: (১০ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৪৯মিঃ) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দৰিণ পাইন্যাশিয়া গ্রামে জনচলাচলের রাস্তা কাটাকে কেন্দ্র সংঘর্ষের আশংকা বিরাজ করছে৷

২৪ জুন সরেজমিনে জানা যায়, বিগত ১০/১২দিন পূর্বে স্থানীয় মৃত ইমাম উদ্দিনের পুত্র ছালেহ আহমদ, মকবুল আহমদ, মোহাম্মদ হোছন ও তার পুত্র আবদু শুক্কুর দীর্ঘ ২০-২৫ বছরের জনচলাচলের রাস্তাটি কেটে কাটা তার দিয়ে ঘেরাও করে রাখে৷ এ বিষয়ে একই এলাকার আবদু রশিদের পুত্র আলাউদ্দিন উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান আহমদ চৌধুরী ও জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর বরাবরে অভিযোগ করলে ৩ দফা বৈঠকের পরও তাদের রায় অমান্য করে মর্মে উর্ধতন আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন৷ এ ব্যাপারে সংশ্লিষ্টদের অভিযুক্ত করে অভিযোগ দায়ের করা হচ্ছে বলেও আলাউদ্দিন জানান৷
একই এলাকার রাস্তা সংলগ্ন আবদুল করিমের স্ত্রী তসলিমা আকতার জানান, সম্প্রতি পার্শবর্তী বাসিন্দা মৃত ইমাম উদ্দিনের পুত্রগণ ও নাতী একযোগে বিগত ২০ বছরে পুরনো রাস্তাটি কেটে জনচলাচলে বাধা সৃষ্টি করছে ৷ এ রাস্তা দিয়ে কি পরিমাণ মানুষের যাতায়াত করে জানতে চাইলে স্থানীয় বয়: বৃদ্ধ মহিলা রেহেনা আকতার ২০/৩০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বলে জানায়৷
রাস্তা কাটার বিষয়ে জানতে চাইলে মৃত ইমাম উদ্দিনের পুত্র মকবুল আহমদ বলেন, প্রথমত: অপর দিকে সরকারি রাস্তা থাকা স্বত্বেও উক্ত রাস্তাটি শুধুমাত্র ১ পরিবার বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করে৷ তাছাড়া অভিযুক্ত রাস্তাটি পৈত্রিক ওয়ারিশী সুত্রে আমাদের জোত স্বত্ত্বীয় অংশ হিসেবে ভিটা-বাড়ী করার জন্য প্রস্তুত করা হচ্ছে ৷
জালিয়াপালং ইউ.পি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী রাস্তা কাটা নিয়ে ২/৩বার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ৷ বিষয়টি অমীমাংসিত হওয়ায় উর্ধতন আদালতে আশ্রয় গ্রহণের কথাও তিনি জানান ৷ উপজেলা ভাইস চেয়ারম্যানের মোবাইলে সংযোগ না পাওয়ায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি ৷
এদিকে রাস্তা কাটাকে কেন্দ্র করে উভয়পক্ষের মাঝে ক্ষোভের সঞ্চার হচ্ছে ৷ ফলে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনের হস্তক্ষেপ জরুরী বলে মনে করছে সচেতন এলাকাবাসী ৷





আর্কাইভ