শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » বেস্ট পেপার এওয়ার্ড পেলেন চুয়েটের অধ্যাপক ড. কৌশিক দেব
প্রথম পাতা » চট্টগ্রাম » বেস্ট পেপার এওয়ার্ড পেলেন চুয়েটের অধ্যাপক ড. কৌশিক দেব
মঙ্গলবার ● ১৯ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেস্ট পেপার এওয়ার্ড পেলেন চুয়েটের অধ্যাপক ড. কৌশিক দেব

---আমির হামজা, রাউজান প্রতিনিধি :: (৪ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৩মিঃ)  ইংল্যান্ডের পোটর্সমাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘হিউম্যান সিস্টেম ইন্ট্যার‌্যাকশন ( HSI2016)’ শীর্ষক নবম আর্ন্তজাতিক কনফারেন্সে বেস্ট পেপার এওয়ার্ড পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কৌশিক দেব। সম্প্রতি (৬-৮ জুলাই, ২০১৬ খ্রি:) অনুষ্ঠিত এ কনফারেন্সে ‘স্টেয়ারওয়েজ ডিটেকশন এন্ড ডিসটেন্স ইস্টিমেশন এপ্রোচ বেইজড্ অন থ্রি কানেকটেড পয়েন্ট এন্ড ট্রায়াঙ্গুলার সিমিলারিটি’ (Stairways Detection and Distance Estimation Approach Based on Three Connected Point and Triangular Similarity ) শীর্ষক প্রবন্ধের জন্য তিনি অন্য দুজন সহ-লেখকসহ এ এওযার্ড পান। সহ লেখকগণ হলেন মি. মো: খলিলুজ্জামান এবং মি. ক্যাং হিউন ( Kang-Hyun)। উক্ত গবেষণাটি দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ উপকারে আসবে বলে গবেষকরা জানান। এদিকে এ গৌরবময় অর্জনের জন্য অধ্যাপক ড. কৌশিক দেবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
উক্ত প্রবন্ধে উল্লেখ করা হয় যে, ‘‘বর্তমানে সকল সিস্টেম স্বয়ংক্রিয় হয়ে আসার সাথে সাথে স্বয়ংক্রিয় সিঁড়ি (stair) আরোহনের পদ্ধতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য সিঁড়ির উপস্থিতি এবং তার কাছ থেকে সিঁড়ির দুরত্ব তাকে জানানোর ব্যবস্থা করার প্রয়োজনীয়তাও বিদ্যমান। এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ে এই গবেষণা প্রবন্ধটি উপযুক্ত হিসেবে কাজ করবে। এই গবেষণা প্রবন্ধের মূল উদ্দেশ্য কোন অজানা পরিবেশে সিঁড়িযুক্ত ইমেজ বা ছবি থেকে সিঁড়ির অঞ্চল সনাক্ত করা এবং ক্যামেরা থেকে উক্ত সিঁড়ি অঞ্চলের আনুমানিক দুরত্ব নির্ণয় করা। এই গবেষণা কোন স্বশাষিত সিঁড়ি আরোহন পরিভ্রমন (autonomous stair climbing navigation) এর জন্য এবং দৃষ্টি প্রতিবন্ধী (vision impaired) মানুষের এলার্ম সিস্টেম ( alarm system) এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গবেষণা প্রবন্ধে সিঁড়ি অঞ্চল সনাক্তকরণ ও ক্যামেরা থেকে সিঁড়ি অঞ্চলের দুরত্ব নির্ণয়ের জন্য দুটি কাঠামো (framework) প্রস্তাব করা হয়। প্রথম কাঠামো (framework) এ সিঁড়ির কিছু প্রাকৃতিক (natural) এবং অন্যান্য (unique) বৈশিষ্ট্যকে নিয়ামক হিসেবে ব্যবহার করা হয়। এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে সিঁড়ির অঞ্চলের ন্যায্যতা (validate) ও সত্যতা (justify) প্রতিপাদন করে সিঁড়ির অঞ্চল সনাক্ত করা হয়। সিঁড়ি অঞ্চল সনাক্তকরণের পর দ্বিতীয় কাঠামো দ্বারা ক্যামেরা থেকে সনাক্তকৃত সিঁড়ি অঞ্চলের দুরত্ব নির্ণয় করা হয়। এই দুরত্ব নির্ণয়ের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা তাদের হাঁটার গতি এবং সিঁড়ির প্রথম ধাপে তাদের পায়ের উচ্চতা বজায় রাখতে সক্ষম হবে। প্রস্তাবিত কাঠামো (framework) এর মাধ্যমে অজানা পরিবেশে বাস্তবসম্মত মিলিসেকেন্ড সময়ে (real-time)indoor এবং outdoor এর সিঁড়ির অঞ্চলকে সনাক্ত করা যাবে এবং সনাক্তকৃত অঞ্চলের দুরত্ব ক্যামেরা থেকে নির্ণয় করা যাবে।’’





চট্টগ্রাম এর আরও খবর

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল

আর্কাইভ