শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরের মাদরাসাছাত্র সাকিব নিখোঁজ
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরের মাদরাসাছাত্র সাকিব নিখোঁজ
মঙ্গলবার ● ১৯ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরের মাদরাসাছাত্র সাকিব নিখোঁজ

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৪ শ্রাবণ ১৪২৩ বাংলাদেশ সময় রাত ৮.০৫মিঃ) গাজীপুরের টঙ্গীতে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার ছয় দিন পরও মাদরাসা শিক্ষার্থী নাজমুস সাকিবের (২২) সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে৷

নাজমুস সাকিব ঝিনাইদহের কালীগঞ্জ থানার সাইকবাড়িয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে৷ তিনি যশোর কোতয়ালী থানার বারান্দিপাড়ায় ভগি্নপতি মাহবুব হাসানের বাড়িতে থেকে আমিনিয়া আলিয়া কামিল মাদরাসায় ফাজিল (স্নাতক) শ্রেণিতে পড়েন৷ গত ১০ জুলাই তিনি টঙ্গীর আউচপাড়ায় বড় বোনের বাসায় বেড়াতে আসেন৷

সাকিবের বড় বোন শামীমা আক্তার জানান, গত ১০ জুলাই সাকিব তার বাসায় বেড়াতে আসেন৷ গত ১৪ জুলাই ভোর সাড়ে ৪টায় ফজরের নামাজ আদায় করতে বাসার পাশের মসজিদে যান৷ এরপর আর ফিরে আসেনি৷

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শামীমা আরো জানান, সাকিব বাসা থেকে বের হওয়ার আগে ওই এলাকায় সাদা পোশাকের ডিবি পুলিশ ঘুরাঘুরি করছিল৷ মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে তাকে তুলে নেয়া হয়৷ এরপর ওই গাড়িটি স্থানীয় এশিয়া পেট্রল পাম্পের সামনে কিছুক্ষণ অবস্থান করার পর ঢাকার দিকে চলে আসে৷

এ ব্যাপারে গাজীপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর গাজীপুর ও ঢাকার বিভিন্ন ইউনিট ও দফতরে যোগাযোগ করা হয়েছে৷ কিন্তু কেউ সাকিবকে আটকের দায় দায়িত্ব স্বীকার করেনি৷

এ ব্যাপারে শামীমা গত ১৫ জুলাই টঙ্গী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন৷ যার নং- ৬৩৭৷





আর্কাইভ