শুক্রবার ● ৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপার চাাঁদা না দেওয়ায় বৃদ্ধকে মারধর মামলা তুলে নিতে হুমকি
শৈলকুপার চাাঁদা না দেওয়ায় বৃদ্ধকে মারধর মামলা তুলে নিতে হুমকি
ঝিনাইদহ প্রতিনিধি :: (২১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.২৭মিঃ) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের আবু বক্কর বিশ্বাস (৭৫) নামে এক বৃদ্ধকে চাঁদা না দেওয়ায় পিটিয়ে যখম করা হয়েছে৷ এ ঘটনায় থানায় মামলা করা হলে মামলা তুলে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
এজাহার সুত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের মৃত গোলাম পাঞ্জাতন বিশ্বাসের ছেলে আবু বক্কর বিশ্বাসের কাছে গত মঙ্গলবার ১ লাখ টাকা চাঁদা দাবী করে ওই গ্রামে ইমমাদুল বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস (৪০)৷
টাকা দিকে অস্বীকার করলে ওই দিন বিকেলে মাসুম বিশ্বাস, একই গ্রামের আমিরুল ইসলাম, ফারুক বিশ্বাস, রহিম বিশ্বাস, রইচ বিশ্বাস বৃদ্ধ আবু বক্কর বিশ্বাসকে পিটিয়ে গুরতর আহত করে৷ সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়৷
এ ঘটনায় তার ছেলে পলাশ উদ্দিন বিশ্বাস বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন৷ শুক্রবার ঝিনাইদহ সদর হাসপাতালে বাদী পলাশ উদ্দীন অভিযোগ করেন, মামলা তুলে নিতে বার বার তাকে হুমকি রেদওয়া হচ্ছে৷
তিনি জানান, চাঁদার দাবীতে আমার পিতাকে পিটিয়ে গুরতর আহত করা হয়েছে৷ মামলা করার পর এখন আসামীরা আমাদের বাড়ীতে যেতে দিচ্ছে না৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)