শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় হরতাল পালিত
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় হরতাল পালিত
বুধবার ● ১০ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় হরতাল পালিত

---মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি ::(২৬ শ্রাবণ ১৪২: বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৪.২০মিঃ) পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন-২০১৬ আইন বাতিলের দাবিতে মাটিরাঙ্গায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতৃত্বে হরতাল কর্মসুচী পালিত হয়েছে৷

বৃষ্টিকে উপেক্ষা করে ১০ আগষ্ট বুধবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আহুত হরতাল কর্মসুচীকে সফল করতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদসহ বাঙ্গালীদের অন্যান্য সংগঠনগুলোর কর্মী ও সমর্থকদের ব্যাপক তত্‍পরতা ছিল শহরের মোড়ে মোড়ে৷ সংগঠনগুলোর নেতাকর্মীরা হরতাল কর্মসূচি সফল করতে মাটিরাঙ্গার প্রধান সড়কসহ তবলছড়ি রাস্তার মোড়,হাসপাতাল মোড়, ১০নং ইসলাম পুর ,বাইল্যাছড়ি,মুসলিম পাড়া,খেদাছড়া এলাকার মোড়েও অবস্থান নেয়৷ সকাল থেকে কোন ধরণের যানবাহন চলাচল ও কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি৷

হরতালের বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ সভাপতি মো: রবিউল হোসেন ও পৌর কমিটির আহবায়ক জালাল আহম্মদ,হরতালে দোকানপাট বন্ধ রাখায় ব্যাবসায়ীদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে বলেন,মন্ত্রিসভায় পাস হওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিল করতে হবে অন্যথায় সংশোধনী আইন-২০১৬ এর কারণে পার্বত্যাঞ্চলে বাঙ্গালীরা ভূমির অধিকার হারাবে এবং ভুমিকে কেন্দ্র করে পার্বত্যাঞ্চলের বসবাসরতদের মধ্যে রক্তপাত ও সংঘর্ষ বৃদ্ধি পাবে৷

প্রসঙ্গত,১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন-২০১৬) আইন পাস করা হয়৷ সংশোধিত এ আইন বাতিলের দাবিতে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি এ তিন পার্বত্য জেলায় বাঙালি সংগঠনগুলো মিছিল ও মানববন্ধন পালন করে৷ ওই কর্মসূচি থেকে ১০ আগস্ট (আজ) তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ডাক দিয়েছিল সংগঠনগুলো৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)