শনিবার ● ১৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ঊনসত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাব উদ্বোধন
ঊনসত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাব উদ্বোধন

রাউজান প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৯মিঃ) দক্ষিণ রাউজান ঊনসত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাব কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ১৩ আগস্ট শনিবার সকালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলায় এই কর্মসূচির উদ্বোধনকালে রাউজানের এই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবটিও উদ্বোধন করেন।
এ উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পাহাড়তলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুন নবী, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু মনছুর চৌধুরী, সঞ্জয় দাশ, শিক্ষক হাবিবুল্লাহ, মিলন কান্তি ধর, সরোয়ার আলম, নির্মল চন্দ্র দাশ, শিল্পি বল, শিল্পি মহাজন, মিন্টু তালুকদার, মোহাম্মদ ওসমান গনি, প্রবীর পাল, সুব্রত কুমার বড়–য়া, কনা বড়–য়া, সুব্রত তালুকদার, উজ্জল দেব, টিকলু পাল, রিঙ্কু বসাক, ফজলু হালিম নুরী, সাংবাদিক আমির হামজা, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদ, ছাত্র নেতা প্রসেনজিৎ চৌধুরী প্রমূখ।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান