শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রামকে ট্যুরিজম জোন করার পরিকল্পনা
পার্বত্য চট্টগ্রামকে ট্যুরিজম জোন করার পরিকল্পনা
অনলাইন ডেস্ক :: সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অচিরেই একটি ট্যুরিজম জোন হিসেবে গড়ে তোলা হবে, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। শুক্রবার দুপুরে বান্দরবান সার্কিট হাউসের সভাকক্ষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়কালের মধ্যেই শান্তি চুক্তির পূর্ণাংজ্ঞ বাস্তবায়ন কাজ সম্পন্ন করা হবে।
তিনি আরো বলেন, মধ্যবর্তী নির্বাচনের জন্যে দেশের মানুষ কোন দাবি তুলেননি। কোন আন্দোলন বা মিছিল মিটিং নেই। সুতরাং মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই উঠে না।
তিনি বলেন, সংসদের মাধ্যমে সরকারের কার্যকলাপের সূচনা যেখানে, সেই ক্ষেত্রে পূর্ণ মেয়াদ শেষ হওয়ার ৩ মাস আগেই কেবল জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। পার্বত্য অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক এবং এ কারণেই সর্বক্ষেত্রে অঢেল অর্থ বরাদ্দ প্রদানের মাধ্যমে যোগাযোগ নেটওয়ার্ক দ্রুত সময়ের মধ্যেই গড়ে তোলা হচ্ছে বলে জানান সেতুমন্ত্রী। সূত্র : মানবকণ্ঠ





হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
কৃষকের যত চ্যালেঞ্জ
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি