রবিবার ● ১৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিলেটে দিনদুপুরে ইউনিলিভারের ৭০ লাখ টাকা ছিনতাই
সিলেটে দিনদুপুরে ইউনিলিভারের ৭০ লাখ টাকা ছিনতাই

সিলেট প্রতিনিধি :: (২৯ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.৪৫মি.) সিলেটের কাজিটুলা এলাকা থেকে ইউনিলিভারের ৭০ লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দিয়েছে ছিনতাইকারিরা। ১৩ নভেম্বর রবিবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। ইউনিলিভারের সিলেট ডিস্ট্রিবিউটার ইমতিয়াজ রহমান তারেক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,আম্বরখানা বড়বাজারের ডিপো অফিস থেকে ২ জন হিসাব রক্ষক একটি প্রাইভেট কার (নং সিলেট খ-১১-০১৬৯) যোগে নগদ ৭০ লাখ টাকা নিয়ে এক্সিম ব্যাংক জিন্দাবাজার শাখায় যাচ্ছিলেন।
তারা উত্তর কাজিটুলার কাহের মিয়ার গলিতে আসার পর ৪ টি মোটর সাইকেল ও ১ টি সিএনজি অটোরিকশা যোগে একদল ছিনতাইকারি গাড়িটির গতিরোধ করে।
তারা গাড়িটি ভাংচোর করে এবং ৭০ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
কতোয়ালী থানার এসআই কমর উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন, ছিনতাই এর খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাচ্ছেন। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
সর্বশেষ প্রাপ্ত খবরে জানাযায়, মহনগর পুলিশের এডিসি (মিডিয়া) মো. রহমত উল্লাহ, কতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল আহমদ, বিমানবন্দর ও শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ