শুক্রবার ● ২৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে মুক্তিযোদ্ধাকে মারধর: গ্রেফতার ১
ঝিনাইদহে মুক্তিযোদ্ধাকে মারধর: গ্রেফতার ১
ঝিনাইদহ প্রতিনিধি :: (১১ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩১ মি.) ঝিনাইদহের কালীগঞ্জে অসিত কুমার সাহা (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা ও তার ছেলে কাত্তিক সাহাকে (২৮) মারধরের ঘটনায় সংবাদ প্রকাশের পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ নভেম্বর শুক্রবার সকালে পুলিশের অভিযানে রাজা সাহা নামে এক জনকে গ্রেফতার করা হয়।
হামলার ঘটনায় বৃহস্পতিবার আহত মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় হামলাকারী দুই ভাই বেথুলী গ্রামের বখাটে রাজা সাহা ও দিপংকর সাহাকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই লিটন কুমার বিশ্বাস জানান, মুক্তিযোদ্ধা অসিত সাহা ও তার ছেলের ওপর হামলার ঘটনায় বেথুলী গ্রামের দিলীপ সাহার দুই ছেলে দিপংকর সাহা ও রাজা সাহার নাম উল্লেখ করে থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ১৫। পুলিশ অভিযান চালিয়ে দুই আসামির মধ্যে রাজা সাহাকে শুক্রবার সকালে গ্রেফতার করেছে। অপর আসামি পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, বুধবার ২৩ নভেম্বর সকালের দিকে মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা বেথুলী পূজা মন্ডুপের কাছে ধান শুকাতে দেন। দুপুরের দিকে একই এলাকার দিলীপ সাহার দুই ছেলে দিপংকর ও রাজা তাদের ধান ফেলে দেয়। এর প্রতিবাদ করলে ক্ষীপ্ত হয়ে দিপংকর ও রাজা মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা ও তার ছেলে কাত্তিক সাহাকে কিল, ঘুষি ও বাঁশ দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। ওই উচ্ছৃঙ্খল যুবকদের হামলায় মুক্তিযোদ্ধার একটি চোখ মারাত্মক আঘাতপ্রাপ্ত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধাকে মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অপরজন পালিয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)