শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » বান্দরবানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রাজপুন্যাহ
প্রথম পাতা » কৃষি » বান্দরবানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রাজপুন্যাহ
বুধবার ● ২১ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রাজপুন্যাহ

--- বান্দরবান প্রতিনিধি :: (৭ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২২মি.) বান্দরবানে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী খাজনা আদায় উৎসব রাজপুন্যাহ মেলা। ২১ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১২টায় ঐতিহ্যের ধারাবাহিক নিয়মে রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রু রাজকীয় পোষাকে সজ্জিত হয়ে তরবারী হাতে বাদ্যের তালে তালে উজির নাজীর ও সৈন্য সামন্ত নিয়ে রাজার মাঠে নির্মিত রাজ সিংহাসনে আরোহন করেন। এসময় রাজা সিংহ খচিত সিংহাসনে বসে ১০৯টি মৌজার হেডম্যান, কারবারীসহ প্রজাদের কাছ থেকে অনুষ্ঠানিক খাজনা (কর) আদায়ের কার্যক্রম শুরু করেন।

১৭তম বোমাং রাজার ১৩৯তম রাজ পুন্যাহ মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জিওসি জাহাঙ্গীর কবির তালুকদার (এডাব্লিউডিসি পিএসসি), ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জোবায়ের ছালেহীন (এনডিইউ পিএসসি), বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ গন্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বোমাং রাজা উ চ প্রু চৌধুরী আগত অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ মেলা পার্বত্য এলাকার ঐতিহ্য। রাজার কার্যক্রমের সাথে সরকারের সম্পৃক্ততা রয়েছে। রাজা, হেডম্যান, কারবারীদের মাধ্যমে রাজস্ব কর (খাজনা) আদায় করে সেই অর্থ দিয়ে তিনি তার রাজ কার্য পরিচালনা করেন।
রাজার হাতে খাজনা আদায়ের অনুষ্ঠান এবং রাজাকে এক নজর দেখতে জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লী থেকে হাজার হাজার নারী-পুরুষ বান্দরবানে অবস্থান নিয়েছে। এছাড়াও রাজপুন্যাহ মেলা দেখতে বান্দরবানে ভীড় জমিয়েছে হাজার হাজার দেশী বিদেশী পর্যটক।
প্রতিবছরের ন্যায় এবছরও ৩দিন ব্যাপী রাজপুন্যাহ উপলক্ষে রাজার মাঠে বসেছে সার্কাস, মৃত্যুকুপ, হাউজি খেলা, পপসংগীতসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে মেলাকে ঘিরে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)