শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে খেলাঘর আসরের সম্মেলন
প্রথম পাতা » পাবনা » বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে খেলাঘর আসরের সম্মেলন
শুক্রবার ● ১৩ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে খেলাঘর আসরের সম্মেলন

---ঈশ্বরদী প্রতিনিধি :: (৩০ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫মি.) মাদক ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৩ জানুয়ারি শুক্রবার ঈশ্বরদীতে খেলাঘর ঈশ্বরদী উপজেলা শাখার দুই দিন ব্যাপী দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সকালে শহরের বাস টার্মিণাল হতে বের হয় বর্ণাঢ্য র‌্যালী। অসংখ্য শিশু-কিশোরের অংশ গ্রহনে অনুষ্ঠিত এই র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে ইক্কু গবেষণা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন স্থলে এসে শেষ হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ নৃত্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসান। সংগঠনের ঈশ্বরদী শাখার সভাপতি এনামূল হক জিন্নাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খেলাঘরের কেন্দ্রীয় উপদেষ্টা প্রফেসর ডা: আবু সাইয়িদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান সাগর, সম্পাদক মন্ডলীর সদস্য জহির হোসেন, রুনু আলী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক তানভীর হালিম। মাইমুনা ইসলাম মৌ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক জাকিরুল মাওলা সুমন। আলোচনা পর্ব শেষে বিকেল তিনটা পর্যন্ত খেলাঘরের ৩২ টি আসরের সদস্যরা নাচ-গান-কবিতা ও কৌতুক পরিবেশন করে। পরে খেলাঘরের মাদক বিরোধী ফুটবল টূর্ণমেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)