শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » পাবনা » মিথ্যা প্রলোভনকারী জঙ্গিবাদ থেকে জাতিকে সতর্ক থাকার আহ্বান ভূমি মন্ত্রীর
প্রথম পাতা » পাবনা » মিথ্যা প্রলোভনকারী জঙ্গিবাদ থেকে জাতিকে সতর্ক থাকার আহ্বান ভূমি মন্ত্রীর
বুধবার ● ২৯ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিথ্যা প্রলোভনকারী জঙ্গিবাদ থেকে জাতিকে সতর্ক থাকার আহ্বান ভূমি মন্ত্রীর

---পাবনা প্রতিনিধি :: (১৫ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৪মি.) বেহেশতে যাওয়ার মিথ্যা প্রলোভন প্রদানকারী জঙ্গিবাদদের থেকে জাতিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

পাবনার মাধপুরের বটতলায় ১৯৭১ সালের ২৯ মার্চ শামসুর রহমান শরীফ ডিলুর নেতৃত্বে পাকিস্তানি আর্মি প্রতিরোধের প্রথম সম্মুখ যুদ্ধে নিহত ১৭ জন শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ অনুষ্ঠান “শহীদদের স্মরণে” মহান ঐতিহাসিক মাধপুর দিবস উপলক্ষে ২৯ মার্চ বুধবার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এ আহ্বান জানান।
ভূমিমন্ত্রী শরীফ বলেন, যারা জঙ্গিবাদ তৈরি করে এদেশের মানুষকে বিপথগামী করার অপচেষ্টা করছে, যারা বাংলা ভাই তৈরি করেছিলো, যারা বেহেশত পাওয়ার লোভ দেখিয়ে অল্প বয়সী ছেলে মেয়েদের আত্মাহুতি দিতে বাধ্য করছে, যারা এখনো দেশকে অস্থিতিশীল রাখতে চায়, তারা এখনো সংশোধন হয়নি। মন্ত্রী বলেন, বাংলার ইতিহাসের চার বিশ্বাসঘাতক মীর জাফর, গোলাম আযম, খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান এর প্রেতাত্মা ও দোষররা এদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের আখড়া বানাতে চায়। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায়, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কখনও তা সম্ভব হবে না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি সবাই মিলে সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূল করবে। একাত্তরের শহীদদের কাছে আমাদের অপরিশোধ্য ঋণ রয়েছে। ইসলামের শত্রু, মানবিকতার শত্রু, ইতিহাস বিকৃতকারী স্বাধীনতা বিরোধীদের এদেশ থেকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা হবে। এদেশে বিপথগামী স্বাধীনতাবিরোধী মানুষ ধ্বংস হয়ে যাবে।  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ়করণের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়ন কাজে অংশ নেয়ার আহ্বান জানান। মন্ত্রী ১৯৭১ সালের ২৯ মার্চ মাধপুরে পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধে নিজে অংশ নিয়ে সহযোদ্ধা ১৭ জন শহীদের স্মৃতি গভীরভাবে স্মরণ করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চান। তিনি বলেন, মাধপুর রণাঙ্গণের যোদ্ধাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। তিনি মাধপুর রণাঙ্গণে অংশ নেওয়া সকল শহীদ ও যোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডকে স্মরণ করিয়ে দেন। গৌরবোজ্জ্বল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জ্বল রাখতে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
মুক্তিযোদ্ধা সাজেদুল হক নিলুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, ডেপুটি কমান্ডার আবদুল বাতেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, মুক্তিযোদ্ধা রশীদুল্লাহ, ঈশ্বরদী মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার আঃ খালেক, মুক্তিযোদ্ধা আবুল কাশেম বিশ্বাস, মুক্তিযোদ্ধা আঃ লতিফ সেলিম, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, পাবনা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, ঈশ^রদী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই ও পাবনা সদর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বক্তব্য দেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)