শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » যৌতুকের আগুনে পুড়ছে গৃহবধূ নাসরিন
প্রথম পাতা » অপরাধ » যৌতুকের আগুনে পুড়ছে গৃহবধূ নাসরিন
মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যৌতুকের আগুনে পুড়ছে গৃহবধূ নাসরিন

---মেহের আলী বাচ্চু, মেহেরপুর প্রতিনিধি :: (৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মি.) দাবীকৃত যৌতুক না পেয়ে গৃহবধূ নাসরিন (২১) কে পিটিয়ে আহত করেছে পাষান্ড স্বামী ও তার পরিবারের লোকজন। মুমুর্ষাবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। অমানবিক এই ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে।
জানা গেছে, কসবা গ্রামের মোজাম্মেল হকের মেয়ে নাসরিনের বিয়ে হয় লুৎফর রহমানের ছেলে সাগরের সাথে বছর পাঁচেক আগে। সে সময় ৬০ হাজার টাকা যৌতুক দেয়া হয়। বেশ ভালই কাটছিল তাদের দাম্পত্য জীবন। ইতোমধ্যেই তাদের কোল জুড়ে আসে পুত্র সন্তান। নাম রাখা হয় জিহাদ। সংসারের নানা সমস্যা তুলে ধরে সাগর তার স্ত্রী নাসরীনের কাছে আবারো ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে। এদাবী পরিশোধে অপারগতা প্রকাশ করায় নাসরীনকে অকথ্য নির্যাতন করে। বাধ্য হয়ে স্বামী সাগরকে ছেড়ে অন্যত্র বিয়ে করে নাসরীন। কিন্তু বিয়ের তিন মাসের মাথায় সেই স্বামীকে বিভিন্ন ধরণের হুমকী দেয়ায় আবারো বাবার বাড়িতে চলে আসতে হয় নাসরীনকে।
এদিকে গ্রামের লোকজন এক সালিশ বৈঠক করে সাগর ও নাসরীনকে নতুন করে বিয়ে দেয়। কিন্তু বিয়ের কয়েকদিন পরই সাগরের পাষন্ডতা বেড়ে যায়। আবারো যৌতুকের জন্য চাপ দেয়। এ দাবী মেনে নিতে না চাইলে তাকে পিতার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। স্বামী সাগর নাসরীনকে কোন অত্যাচার করবেনা মর্মে অঙ্গীকার করে তার বাড়িতে নিয়ে যায়। ওই রাতেই যৌতুক নিয়ে আবারো শুরু হয় কথা কাটাকাটি। একপর্যায়ে সাগর, শ্বশুর লুৎফর রহমান ও শ্বাশুড়ী ববিতা খাতুন অমানবিক নির্যাতন চালায় নাসরীনের উপর। তার চিৎকারে প্রতিবেশী মিলু মেম্বর, মনি মাষ্টার ও পান্না মুমুর্ষাবস্থায় নাসরিনকে উদ্ধার করে ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নাসরিন জানায়, স্বামী সাগর একজন লম্পট । সে নেশাখোর । নেশা করতে নিষেধ করলে ও নেশার টাকা না দিলে তাকে নির্যাতন করে। যখনই টাকার দরকার হয় তখনই নির্যাতন করে। গত কয়েকদিন ধরে লোকজনকে ধরে বুঝিয়ে শুনিয়ে বাড়ি নিয়ে গিয়ে সবাই নির্যাতন করেছে। নাসরিনের পিতা মোজাম্মেল ও মা মর্জিনা জানান, আমার মেয়েকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছ। আমি এই নির্যাতনের বিচার চাই।
নির্যাতনের খবর পেয়ে মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেনদ্র (মউক) এর গাংনী উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের আহবায়ক ও উপজেলা লোকমোর্চার সাধারন সম্পাদক মানবাধিকার কর্মী আমিরুল ইসলাম অল্ডাম, মউকের প্রোগ্রাম কোঅর্ডিনেটর কাজল রেখা, সোনিয়া আক্তার ও উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টু গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাসরিনকে দেখতে যান এবং আইনি সহায়তা দেয়ার আশ্বাস দেন। পরিশেষে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসএম জামাল আহমেদকে অবহিত করা হয়। তিনি সমস্যা নিরসনে ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাধানের আশ্বাস দেন।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ