মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে ৩৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক
ঝালকাঠিতে ৩৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক
ঝালকাঠি প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫০মি.) ঝালকাঠিতে সাত লাখ টাকা মূল্যের ৩৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তির নাম আব্দুল মোতালেব । ৪ জুলাই মঙ্গলবার সকালে সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের আশিয়ারগগন গ্রামের বাড়ি থেকে গোপন সংবাদের মাধ্যমে মাদকসহ তাকে আটক করেছে ডিবি।দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে পুলিশ জানায়, দুই দিন আগে আটক ব্যক্তির জামাতা কার চালক মজিবর রহমান ১৬টি প্যাকেটে ভর্তি এ গাঁজা তার শ্বশুর বাড়িতে রেখে যান। তবে প্যাকেটে কী আছে তা তখন কাউকে জানায়নি জামাতা মজিবর। মঙ্গলবার সকালে পুলিশ গোপন সংবাদে ওই প্যাকেটগুলো উদ্ধার করলে গাঁজার বিষয়টি বেড়িয়ে আসে। তবে জামাতা মজিবরকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)