শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » নবীগঞ্জ প্রাইমারী স্কুলে ক্লাস চলছে কেরানিকে দিয়ে
প্রথম পাতা » শিক্ষা » নবীগঞ্জ প্রাইমারী স্কুলে ক্লাস চলছে কেরানিকে দিয়ে
বুধবার ● ১৯ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জ প্রাইমারী স্কুলে ক্লাস চলছে কেরানিকে দিয়ে

---হবিগঞ্জ প্রতিনিধি ::(৪শ্রাবণ ১৪২৪ বাঙলা:বাংলাদেশ সময় রাত ১.৪৫মি.) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি প্রাইমারি স্কুলে শিক্ষক থাকা সত্ত্বেও ক্লাস চলে ঐ স্কুলের দপ্তরীক কাজে নিয়োজিত কেরানি দ্বারা। এমন অবস্থায় বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে । উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের ভড়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের উপস্থিতি নেই বললেই চলে । শিক্ষকদের তালিকায় ৯জন থাকলেও প্রায় ৬ বছর যাবৎ এক জন আছেন ডেপুটেশনে বাকি ৪জন শিক্ষকের দ্বারা চলে এই বিদ্যালয় । কিন্তু প্রতিদিন ১জন বা ২জন শিক্ষকের উপস্থিতিতে চলে ছাত্র-ছাত্রীর লেখাপড়া । এই অবস্থায় ঐ-স্কুলে শিক্ষা ব্যবস্থা দিন দিন ব্যাহত হচ্ছে যার ফলে পড়ালেখার দিক থেকে পিছিয়ে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। ভড়ারী সরকারী প্রাথমিক বিদ্যায়ের সময়সূচী বোর্ডে শনিবার-বুধবার ৯.৩০ মিনিট থেকে ৪.১৫ মিনিট এবং বৃহস্পতিবার ৯.৩০ থেকে ২.৩০ মিনিট পর্যন্ত নিয়ম লিখা থাকলেও শিক্ষকরা স্কুলে আসেন ১১টার পর,এবং চলে যান ৩টা, সাড়ে ৩টার দিকে । গত ১৫জুলাই শনিবার অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিরন কিশোর দাশ বদলি হয়ে যেতে না যেতেই সোমবার থেকে লেখাপড়ার কার্যক্রম ভেঙ্গে পড়ে। (১৭জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় ভড়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীক কাজে নিয়াজিত রিপন মিয়া ছাড়া উপস্থিত নেই অত্র বিদ্যালয়ে কর্মরত কোনো শিক্ষক। অফিসকক্ষ বন্ধ, ছাত্র-ছাত্রীরা বাইরে স্বাধীন ভাবে ঘুরাঘুরি করছে । দপ্তরীক কাজে নিয়াজিত রিপন মিয়া’র সাথে কথা বলে জানা যায়,একজন শিক্ষিকা ১১টার দিকে এসেছিলেন আবার ১টার দিকে চলে গেছেন । অফিস বন্ধ কেন ? এমন প্রশ্নের জবাবে রিপন জানায়,অফিস বন্ধ করে আমি একেক ক্লাসের একেক রুমে গিয়ে ছাত্রদের কন্ট্রোল করি,তারপরও একা কিভাবে সামাল দেব সে আরো জানায় শিক্ষর্থীদের উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে । তথ্য অনুসন্ধানে জানা গেছে, শিক্ষকরা যেদিন স্কুলে আসেন সেইদিন অফিসে বসে মনের সুখে পান-সুপারি খেতে খেতে সময় পার করে দেন ক্লাসের বা ছাত্র-ছাত্রীর কোনো খোঁজ-খবর রাখেন না । এ ব্যাপারে স্থানীয়দেও সাথে আপালকালে জানা যায়,স্কুল ম্যানেজিং কমিটি শক্ত থাকলে এমন হতনা । বিগত দেড়-বছর ধরে ম্যানেজিং কমিটির পূর্বের কমিটির মেয়াদ উর্ত্তিণ হয়ে গেছে সময় মত ম্যানেজিং কমিটির পূর্ন-নির্বাচন হওয়ার বিধান থাকা সত্ত্বে ও তা হচ্ছেনা তাই বিদ্যালয়ের কার্যক্রম নিয়ে কারো ব্যাথা নেই । এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সরোয়ারের সাথে যোগাযো করা হলে তিনি জানান এ বিষয়ে এখন আমি অবগত হয়েছি, অবশ্যই অল্প কিছুুদিনের ভিতরে ঐ বিদ্যালয় পরিদর্শনে আসবো এবং তিনি বিদ্যালয়ের কার্যকরী সকল সমস্যা সমাধানের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন ।





শিক্ষা এর আরও খবর

গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
গাড়ির জন্য  অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক
রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান
রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর
রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন
কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন
রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার

আর্কাইভ