শিরোনাম:
●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » পাবনা » ধ্বসে যাচ্ছে কালভার্ট চাটমোহর-অষ্টমনিষা সড়কে যানচলাচল বন্ধ
প্রথম পাতা » পাবনা » ধ্বসে যাচ্ছে কালভার্ট চাটমোহর-অষ্টমনিষা সড়কে যানচলাচল বন্ধ
মঙ্গলবার ● ২৫ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধ্বসে যাচ্ছে কালভার্ট চাটমোহর-অষ্টমনিষা সড়কে যানচলাচল বন্ধ

---ইকবাল কবীর, চাটমোহর, পাবনা :: (১০ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.০৬মি.) পাবনার চাটমোহর-অষ্টমনিষা সড়কের পৈলানপুর ও মথুরাপুর গ্রামের মধ্যবর্র্তী এলাকায় অবস্থিত এলজিইডির সড়কের উপর নির্মিত একটি কালভার্ট ধ্বসে যাচ্ছে। কালভার্টটির উপরিভাগ নিচের দিকে প্রায় দেড় ফিট দেবে গেছে। বেশ কিছুদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও এটি মেরামতের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কতৃপক্ষ। বর্তমান এ কালভার্টের উপর দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ রুপে বন্ধ হয়ে গেছে। ফলে দূর্ভোগ পোহাতে হচ্ছে এ রুটে চলাচলকারী জনসাধারণ ও যানবাহন চালকদের।

এ ব্যাপারে পৈলানপুর গ্রামের আব্দুর রহিম জানান, বেশকিছুদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল কালভার্টটি। এ কালভার্টের উপর দিয়ে লসিমন, করিমন, অটোভ্যান, বাস, ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করত। কেউ কালভার্টটি মেরামতের উদ্যোগ নেয় নি। মথুরাপুর গ্রামের ব্যাংকার সাদ্দাদ হোসেন জানান, ধারণ ক্ষমতার চেয়ে অধিক ওজনের যানবাহন চলাচল করতো পুরাতন এ কালভার্টের উপর দিয়ে। এটি দেবে যাওয়ায় বাস ট্রাক লসিমন করিমন সিএনজি এমনকি মোটরসাইকেল চলাচল ও বন্ধ হয়ে গেছে। প্রাণ ডেইরী হাবের পিকাপ চালক জাকির হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, চাটমোহরের সাথে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার প্রত্যন্ত এলাকার সাথে যোগাযোগের গুরত্বপূর্ণ এ রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় অষ্টমনিষা এলাকায় যেতে এখন আমাদের প্রায় ১১ কিঃমি পথ ঘুরে আসতে হবে। এতে সময়, খরচ, ভোগান্তি সবই বাড়বে। এলাকাবাসী কালভার্টটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা প্রকৌশলী এম শহিদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কালভার্টটি ধ্বসে যাওয়ার খবর পেয়েছি। খুব শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।





আর্কাইভ