শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » কৃষি » রুমায় পর্যটন তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন
প্রথম পাতা » কৃষি » রুমায় পর্যটন তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন
বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রুমায় পর্যটন তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন

---বান্দরবান জেলা প্রতিনিধি :: (৯ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা  ৭.৫৯মি.) বান্দরবান জেলার রুমা উপজেলা একটি অতি পর্যটন সম্ভাবনাময় অঞ্চল, রুমা প্রায় সারা বছরই পর্যটক উপচে থাকে। বগালেইক, কেওগ্রাডং, দার্জিলিং, জাদিপাই, রিঝুক ঝর্ণা, তাজিংডং প্রভৃতির জন্য রুমা বিখ্যাত, এসব ছাড়াও রাইনক্ষ্যং লেইক এবং থানছির বিভিন্ন পর্যটন স্পটে যাওয়ার জন্য পর্যটকরা রুমাকে রুট হিসেবে ব্যবহার করে। এমন একটি অঞ্চলের সম্ভাবনাময়কে বাস্তবে রূপ দিতে এবার উপজেলা প্রশাসন এগিয়ে এসেছে। ২৪ আগষ্ট বৃহস্পতিবার দেশের পর্যটন শিল্প বিকাশে রুমা উপজেলা প্রশাসন কর্তৃক রুমা উপজেলায় পর্যটন তথ্য সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ শরিফুল হক, রুমা জোন কমান্ডারের প্রতিনিধি লে: বরকত উল্লাহ আহমেদ মাহদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিংএংময় বম, রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা, উপজেলা টেকনিশিয়ান (আইসিটি) ও পর্যটক সহায়ক বিকাশ চৌধুরী, উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের জনপ্রতিনিধি ও কর্মকর্তা বৃন্দ এবং উপজেলার পর্যটক গাইড বৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ”রুমা উপজেলা পর্যটনের ক্ষেত্রে অনেক সম্ভাবনাময় একটি উপজেলা, প্রকৃতির সকল সৌন্দর্য্য উপজেলায় বিস্তৃত রয়েছে। প্রকৃতি প্রেমী পর্যটকগণ এ উপজেলায় বার বার ভ্রমণে আসেন। তাই এ পর্যটন খাতকে বিকশিত করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে। রুমা উপজেলায় ভ্রমণকারী পর্যটকদের প্রশাসনিক ভাবে সেবা ও সহায়তার লক্ষ্যে উপজেলা পর্যটন ও তথ্য সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।” জানা যায়, এ সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে পর্যটকদের সার্বক্ষনিক সেবা ও সহায়তা দেয়ার নিমিত্তে। পর্যটকগন চাইলেই যে কোন সময় এ সেবা কেন্দ্র থেকে পর্যটন সংক্রান্ত যে কোন ধরনের সেবা পেতে পারেন। প্রশাসনের এমন উদ্যোগ রুমা সহ সাবির্ক ভাবে দেশের পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে বলে মত রুমার সচেতন নাগরিক মহলের।

উদ্বোধন অনুষ্ঠান শেষে রুমা উপজেলার ৪৯ জন পর্যটক গাইডকে পরিচয় পত্র প্রদান করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)