বুধবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » হবিগঞ্জে বাঁশের সাঁকো থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
হবিগঞ্জে বাঁশের সাঁকো থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
![]()
হবিগঞ্জ প্রতিনিধি :: (২৯ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৮মি.) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে রবিউল নামে ২য় শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় হাজী ছুরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ।
১৩ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের গনকিরপাড়- সাদ্দামবাজার গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলর ডুলনা গ্রামের জহুর আলীর পুত্র।
স্থানীয় সূত্র জানাযায়, গনসকিরপাড়-সাদ্দামবাজার গ্রামীণ সড়কে খালের উপর কালভার্টটি গত ২-৩ মাস আগে পাহাড়ি ঢলে ধ্বসে পড়ে। এরপর থেকে এলাকাবাসী চলাচলের জন্য খালের ওপর বাশের সাঁকো নির্মাণ করে। ঘটনা সময় শিশু রবিউল সাঁকো পারাপার হবার সময় পা পিচলে নিচে পড়ে যায়। অনেক খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে যান। এক ঘন্টার চেষ্টায় স্থানীয় লোকজন খাল থেকে লাশ উদ্ধার করেন।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাল থেকে ডুবন্ত মৃত অবস্থায় রবিউলকে উদ্ধার করি।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা