শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পুজোয় আনসার নিয়োগে জালিয়াতি ডিউটি না করেও ৩১৮ জনের টাকা উত্তোলন
প্রথম পাতা » অপরাধ » পুজোয় আনসার নিয়োগে জালিয়াতি ডিউটি না করেও ৩১৮ জনের টাকা উত্তোলন
মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুজোয় আনসার নিয়োগে জালিয়াতি ডিউটি না করেও ৩১৮ জনের টাকা উত্তোলন

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১৮ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি.) হিন্দুদের দুর্গা পুজাঁয় জেলা ব্যাপী আনসার নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাঝে তোলপাড় শুরু হয়েছে। পুজামন্ডপগুলোতে দেওয়া কমান্ড সার্টিফিকেট (সিসি) অনুযায়ী ৩১৮ জন আনসার সদস্যদের ডিউটি দেখিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।

এ ছাড়া পুজার ডিউটি নিতে প্রতি আনসার সদস্যদের কাছ থেকে ৫০০ থেকে এক হাজার টাকা করে আদায় করা হয়েছে। এ নিয়ে জেলা প্রশসকের কাছে ১৩ জন বঞ্চিত আনসার লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বিভাগের পক্ষ থেকে সরেজমিন তদন্ত করে কমান্ড সার্টিফিকেট (সিসি) প্রদানের সাথে ডিউটিরত আনসারদের সংখ্যার গরমিল পরিলক্ষিত হয়েছে। সরকারের একটি বিশেষ বিভাগের দেওয়া তথ্যমতে ঝিনাইদহ জেলায় সদ্য সমাপ্ত দুর্গাপুজার সাখ্যা ছিল ৪০২টি। নির্দেশনা অনুযায়ী ৪০২পি পুজা মন্ডপে ২৩০২ জন অঙ্গীভুত আনসার মোতায়েনের কথা ছিল। কিন্তু থানা থেকে প্রেরিত কমান্ড সার্টিফিকেট অনুযায়ী সারা জেলায় ৩১৮ জন আনসার গরহাজির ছিল। প্রাপ্ত তথ্যমতে এবার দুর্গা পুজাঁয় আনসার সদস্যদের পাঁচ দিনের ডিউটি করার পর পিসি ১৭৯০ টাকা ও সাধারণ আনসার ১৫৯০ টাকা করে দেওয়া হয়েছে। সে হিসেব মতে ৩১৮ জন আনসারের কমান্ড সার্টিফিকেট দিয়েও তাদের ডিউটি করানো হয়নি। ফলে তাদের অনুকুলে বরাদ্দ ৫ লাখ ৫৬ হাজার ২০ টাকা উত্তোলন করে নেওয়া হয়েছে।

এছাড়া একই আনসারকে একাধিক পুঁজামন্ডপে ডিউটি দেখানো হয়েছে বলে পুলিশের সরেজমিন তদন্তে এই ঘাপলাবাজী ধরা পড়েছে।

এদিকে দুর্গাপুজার আগে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর, পদ্মাকর, দোগাছী ও পোড়াহাটী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৮ জন আনসার সদস্য জেলা কমানডেন্ট আহসান উল্লাহর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ করেন। লিখিত অভিযোগ তারা উল্লেখ করেন টাকা না দেওয়ায় তাদের পুজোর ডিউটি দেওয়া হয়নি। শৈলকুপা উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস সোবাহান অভিযোগ করেন, তার উপজেলায় আনসার প্রতি ৭০০ টাকা করে ঘুষ নেওয়া হয়েছে। হরিণাকুন্ডু, কোটচাঁদপুর, কালীগঞ্জ, মহেশপুর ও ঝিনাইদহ সদর উপজেলায়ও এ ভাবে টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ। পোড়াহাটী ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের শামছুল আলম অবিযোগ করেন মাথা প্রতি ৩০০ টাকা করে ঘুষ দিতে পারেনি বলে আমাদের পুজোর ডিউটি দেওয়া হয়নি। তার অভিযোগ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের মাধ্যমে জেলা কমানডেন্ট আহসান উল্লাহ এই অনৈতিক কাজের সাথে জড়িত। সাধারণ আনসারদের অভিযোগ মৌলিক প্রশিক্ষন, কম্পিউটার ট্রেনিং, পোষ্টিং ও আনসার অঙ্গীভুত করার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। আনসারদের দুর্গাপুজার ডিউটির গরমিল নিয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সিসি অনুযায়ী আমরা আনসারদের ডিউটিতে গরমিল পেয়েছি। তাছাড়া একই আনসারকে কমান্ড সার্টিফিকেট অনুযায়ী একাধিক পুঁজামন্ডপে ডিউটি দেখানো হয়েছে।

এ ব্যপারে জেলা কমানডেন্ট আহসান উল্লাহ বলেন, স্মার্ট কার্ড ছাড়া আমরা পুজোয় কোন আনসারকে ডিউটিতে দেয়নি। যারা বঞ্চিত হয়েছে, তারাই এক শ্রেনীর জন্রতিনিধিদের দ্বারা প্রভাবিত হয়ে এই অভিযোগ করেছে। তাছাড়া ইউনিয়ন পর্যায়ের কমান্ডাররা টাকা নিলে আমার করার কিছুই নেই। করণ তারা বেতন পায় না। সিসি অনুযায়ী ডিউটি না করা প্রসঙ্গে তিনি বলেন, ঝুকিপুর্ণ মন্ডপগুলোতে পুলিশ বেশি আনসার চেয়েছিল। কিন্তু সে মোতাবেক সরবরাহ করতে পারেনি। আর সেটাই হয়তো গরমিল বলে চালানো হচ্ছে।





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ