মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন: ৯ পদে ১৯ জন প্রার্থীর লড়াই
খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন: ৯ পদে ১৯ জন প্রার্থীর লড়াই
মো.মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৩মি.) খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২৭ নভেম্বর সোমবার। কার্যনির্বাহী কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারন সম্পাদক, কোষাধ্যক্ষ এবং ৫টি নির্বাহী সদস্য পদের বিপরীতে ১৯ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতার লড়াইয়ে মাঠে নেমেছেন।
এই নির্বাচনকে ঘিরে উৎসব-আমেজ ছড়িয়ে পড়েছে। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সমিতি কার্যালয়ে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
সরেজমিনে দেখা গেছে, খাগড়াছড়ি জেলা শহরের কলেজ রোডস্থ সমিতি কার্যালয়ের আশে-পাশের এলাকা ব্যয়বহুল রঙ্গিন পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও কাঠ ব্যবসায়ী সমিতি’র নির্বাচনের প্রচারণা ছড়িয়ে পড়েছে দেশের অনেক জায়গায়।
নির্বাচন পরিচালনা কমিটি’র সভাপতি ও জেলা সমবায় কর্মকর্তা উৎপল চাকমা জানান, সভাপতি পদে তিন জন, সহ-সভাপতি পদে তিন জন, সাধারন সম্পাদক পদে দুই জন, কোষাধ্যক্ষ পদে দুই জন এবং পাঁচটি নির্বাহী সদস্য পদে নয়জন প্রতিদ্বন্ধীতা করছেন।
সভাপতি প্রার্থীরা হলেন : হাজী আমিন শরীফ সওদাগর (চেয়ার), তপন কান্তি দে (ছাতা), ও শামশুল হুদা চৌধুরী (হারিকেন), সহ-সভাপতি পদপ্রার্থীরা এনায়েত খান লিটন (আম), দীন মোহাম্মদ (বটগাছ), এবং মো. মিলন ফরাজী (হরিণ), সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা মো. কামাল হোসেন (আনারস) ও শওকত উল ইসলাম (দোয়াত কলম), কোষাধ্য পদপ্রার্থীরা আবুল কালাম ভূইঁয়া (উড়োজাহাজ) ও মো. নুর নবী (দেওয়াল ঘড়ি), নির্বাহী সদস্য পদপ্রার্থীরা আবু তাহের ছিদ্দিকী (চাকা), হাজী খোরশেদ আলম কোঃ (মোরগ), মো. জাহাঙ্গীর আলম (টেলিভিশন), নজরুল ইসলাম (ডাব), মো. ফরিদুল ইসলাম (গোলাপ ফুল), মো. মোক্তার হোসেন(চশমা), মো. মজিবুর রহমান (হাতি), মো. মনির আহমদ (মোমবাতি) ও মো. রফিক উদ্দিন(মাছ)।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১