শিরোনাম:
●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
রাঙামাটি, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » ১টি সেতুর অভাবে ২০টি গ্রামের মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার
প্রথম পাতা » জনদুর্ভোগ » ১টি সেতুর অভাবে ২০টি গ্রামের মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার
সোমবার ● ১৫ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১টি সেতুর অভাবে ২০টি গ্রামের মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

---ময়মনসিংহ অফিস :: (২ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৭মি.) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের নেতাই নদীর উপর দিয়ে দীর্ঘদিন ধরে একটি পাকা সেতুর অভাবে ২০ গ্রামের মানুষকে বাঁশের সাঁকো ও নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। শুধু তাই নয়, এলাকার ভূক্তভোগী কৃষকরা তাদের কৃষিপণ্য পরিবহন করতে না পারায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষার্থীরা বাঁশের সাঁকো পার হতে গিয়ে অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছেন।

স্থানীয় এলাকাবাসি জানান,ভারতের মেঘালয় থেকে আসা উপজেলার ঘোষগাঁও বাজারের পূর্ব-উত্তর দিক দিয়ে প্রবাহিত এই খরস্রোতা নদীর নাম ‘নেতাই নদী’। এই নদীর উপর প্রায় ৪ শ’ ফুট লম্বা ও ৬শ’ ফুট প্রস্থ্য বাঁশের বিশাল সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে ২০ গ্রামের হাজার হাজার সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী চলাচল করে।

হালুয়াঘাট ও ফুলপুরসহ পাশের তারাকান্দা ও পূর্বধলা উপজেলার মানুষ এ নদী পার হয়ে ময়মনসিংহ সদর ও পাশের জেলা নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদরে যেতে হয়। ব্রিজটি নির্মাণ করা হলে দুর্গাপুর যাওয়ার দূরত্ব ৩০ কিলোমিটার কমবে।

প্রতি বছর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করলেও বর্ষা মৌসুমে এলাকার লোকজন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নৌকা দিয়ে চলাচল করতে হয়। বর্ষার সময় খরস্রোতা নেতাই নদী নৌকা দিয়ে পার হতে গিয়ে অনেকেই নৌকা ডুবে দূর্ঘটনার কবলে পড়েন। ঘোষগাঁও ও দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কালিকাবাড়ী, কড়ইগরা, রামসিংহপুর, কাশিপুর, বাকপাড়া, ঘিলাগড়া, ছোট মুন্সীপাড়া, রানীপুর, বল্লভপুর, নয়াপাড়া, ঘোষগাঁও ভালুকা পাড়াসহ ২০টি গ্রামের হাজার হাজার মানুষকে ও শত শত স্কুল-কলেজের শিক্ষার্থীকে এই ঘাট পাড়ি দিয়ে চলাচল করতে হয়।

দক্ষিণ মাইজপাড়া গ্রামের কৃষক রহমত আলী সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, সীমান্তবর্তী দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নসহ পাশের এলাকাগুলোতে ব্যাপকভাবে ধান ও সবজিসহ কৃষিপণ্য উৎপাদন হয়ে থাকে। ব্রিজ না থাকায় এসব কৃষিপণ্য ধোবাউড়াসহ ময়মনসিংহে নেওয়া সম্ভব হয় না। রিকশা ও ভ্যানে করে নিতে হয়। এতে পরিবহন খরচ বেশি পড়ে যায়।

ভ্যানচালক মতি মিয়া জানান, ভ্যান ও রিকশা নিয়ে নদীর ওপর দিয়ে বাঁশের সাঁকো পারাপারে অনেক সময় মালামালসহ ভ্যান ও রিকশা নিচে পড়ে যায়। তখন দুর্ভোগের আর সীমা থাকে না।

দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দুলাল মিয়া সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, ব্রিজটি নির্মাণ হলে দুর্গাপুর হয়ে সিলেটে যাওয়ার রাস্তাও কমে আসবে। এমনকি ব্রিজ না থাকায় রোগীদের সহজে ময়নমসিংহ মেডিক্যালে নেওয়াও সম্ভব হয় না।

দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, নেতাই নদীর ওপর ব্রিজ নির্মাণের জন্য তিনি ২০১৭ সালের ১৫ নভেম্বর বর্তমান এমপি জুয়েল আরেংয়ের কাছে গিয়েছিলেন। এর আগে তার বাবা অ্যাডভোকেট প্রমোদ মানকিনের কাছেও বারবার গিয়েছেন। তারা ব্রিজ নির্মাণে প্রতিশ্রুতি দেওয়ার পরও দীর্ঘ দিনেও এই ব্রিজটি নির্মাণ হয়নি।

ধোবাউড়া এলজিইডি বিভাগের উপজেলা প্রকৌশলী শাহনূর ফেরদৌস সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, এই গুরুত্বপূর্ণ ব্রিজটি নির্মাণে প্রস্তাব পাঠানোর পর অনুমোদন হয়েছে। তিনি জানান, একনেকের সভায় অনুমোদন হয়েছে, খুব দ্রুত একটি যৌথ টিম এসে পরিদর্শন করে প্রতিবেদন দিলেই টেন্ডার হবে।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি জুয়েল আরেং এ ব্যাপারে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, ‘নেতাই নদীর ওপর ব্রিজ নির্মাণের জন্য তিনি একাধিকবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীর সাথে দেখা করেছেন। এটি বর্তমানে এলজিইডি দফতরের ডিজাইন শাখায় রয়েছে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, ‘কালিকাবাড়ি ঘাটে নেতাই নদীর ওপর ব্রিজ নির্মাণে এলজিইডি মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১৭ সালের ২২ ডিসেম্বর প্রকল্প সম্ভাব্যতা যাচাই টিম গঠন করা হয়েছে। খুব শিগগিরই এই টিম পরিদর্শন করবে এবং সম্ভাব্যতা বিষয়ে রিপোর্ট দেওয়ার পরই প্রকল্পের কাজ শুরু হবে।





জনদুর্ভোগ এর আরও খবর

রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ  ১৮ বছরেও চালু  হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)