শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে বিদ্যুৎ বিভাগের তিন কর্মচারী অপহরণ : ৪ ঘন্টার মধ্যে উদ্ধার
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে বিদ্যুৎ বিভাগের তিন কর্মচারী অপহরণ : ৪ ঘন্টার মধ্যে উদ্ধার
মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানছড়িতে বিদ্যুৎ বিভাগের তিন কর্মচারী অপহরণ : ৪ ঘন্টার মধ্যে উদ্ধার

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৪ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) পাহাড়ের উপজাতীয় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর চাঁদার দাবিতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের স্বাভাবিক কার্যক্রমে দেখা দিয়েছে চরম স্থবিতরতা। নিরাপত্তাহীনতায় ভূগছে প্রতিষ্ঠানটিতে কর্মরত ১১জন কর্মকর্তা-কর্মচারী। ফলে সোমবার ৫ই ফেব্রুয়ারী বিকেলে পানছড়ি ইউপিডিএফ’র চাঁদা সংগ্রহকারী একজনের মোবাইল নাম্বার ০১৮৩৭-৯২৭০২৪ উল্লেখ করে থানায় সাধারন ডায়েরি (জিডি) করেছে উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. হুমায়ুন কবির। জিডি নং-১৯৫ তাং-০৫/০২/২০১৮ ইং।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পানছড়ি উপজেলায় বেশ কিছুদিন যাবত পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র পানছড়ির চাঁদা কালেক্টররা বিদ্যুৎ অফিস হতে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় গত ৩ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে উপজেলার অক্ষয় মেম্বারপাড়া হতে বিদ্যুতের ফিডার বিগ্রেড পদে কর্মরত মো. ইমাম হোসেনসহ অপর দুই কর্মচারী মো. সুরুজ মিয়া ও হুমায়ুন কবির‘কে অপহরণ করে ইউপিডিএফ’র সশস্ত্র চাঁদাবাজরা। পরে গোয়েন্দা খবরের ভিত্তিতে পানছড়ির ৩বিজির’র টহলদল অভিযান চালিয়ে অপহরণের ৪ ঘন্টার মধ্যে অপহৃত কর্মচারিদের উদ্ধার করে।

সূত্র মতে আরো জানায়, অভিযানকালে বিজিবি টহলদলের উপস্থিতির টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে নায়েব সুবেদার মো. তবিবুর রহমান ৩ বিজিবি’র পানছড়ি জোন উদ্ধারকৃত কর্মচারীদের থানা পুলিশ প্রতিনিধির উপস্থিতিতে আবাসিক প্রকৌশলী মো. হুমায়ুন কবিরের নিকট অপহরণের শিকার তিন কর্মচারীকে হস্তান্তর করে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে পানছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. হুমায়ুন কবীর জানান, ৩ ফেব্রুয়ারি দুপুরে পানছড়ির অক্ষয় পাড়াস্থ রাজা চাকমার দোকানে অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্যুত করতে গেলে সশস্ত্র উপজাতীয় ইউপিডিএফের সদস্যরা ৩ কর্মচারীকে অপহরণ করে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। পরে বিজির’র টহলদলের সহযোগিতায় কর্মচারীরা মুক্তি পায়। তবে এখনো সশস্ত্র ইউপিডিএফ’র চাঁদাবাজরা চাঁদার দাবিতে নানা ধরনের হুমকি প্রদান করে আসছে। যার ফলে পুরো উপজেলার দুর্গম এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, লাইনের ত্রুটি নির্ণয় ও মেরামত কার্যক্রমসহ স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সাধারন গ্রাহকরা ও পড়েছে চরম বিপাকে। কর্মচারীরা দুর্গম এলাকায় গিয়ে কাজ করার নিরাপত্তাহীনতায় ভূগছে। বিষয়টি স্থানীয় প্রশাসনসহ জেলা বিদ্যুৎ প্রকৌশলীকে মৌখিকভাবে অবগত করা হয়েছে। তিনিও নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানান এ কর্মকর্তা।

খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম. এ জাফর বলেন, ‘ইউপিডিএফ দীর্ঘদিন যাবত পানছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগ হতে মোটা অংকের চাঁদা দাবি করার বিষয়টি আমি অবগত। কিন্তু আমাদের পক্ষে চাঁদা দেয়া অসম্ভব! বর্তমানে কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাকে থানায় সাধারন ডায়েরি (জিডি) করার জন্য মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে’।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিদ্যুৎ বিতরন বিভাগের তিনজন কর্মচারীকে অপহরণ ও উদ্ধার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে চাঁদাবাজদের দৌরাত্ম কমাতে পুলিশ তৎপর রয়েছে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)