বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বিএনপি’র ৩২ নেতা-কর্মী আটক
খাগড়াছড়িতে বিএনপি’র ৩২ নেতা-কর্মী আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.২৩মি.) খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৩২ নেতা-কর্মী আটক হয়েছে। ৫ ফেব্রুয়ারী সোমবার রাতভর অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, খাগড়াছড়ি জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বিএনপি ও ছাত্রদলের তিনজন, মানিকছড়িতে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেনসহ ১১জন, মহালছড়ি উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. নবীসহ ৪ জন, পানছড়ি উপজেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আওলাদসহ ৪জন, দীঘিনালা উপজেলা ছাত্রদলের মো. ওসমান গনিসহ ৫জন, এছাড়া লক্ষ্মীছড়িতে ২জন, মাটিরাঙায় একজন রামগড় একজন ও গুইমারায় একজন বিএনপির নেতা-কর্মী আটক হয়েছে।
এছাড়া এখনো অভিযান অব্যাহত থাকায় গ্রেফতারের সংখ্যা আরও বাড়তে পারে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় এদের আটক করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া গ্রেফতারী পরোয়ানা ছাড়া বিএনপির নেতা-কর্মীদের বাড়ী-ঘরে তল্লাশি ও গণগ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১