শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের গম চাষ
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের গম চাষ
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের গম চাষ

---সুদাম চন্দ্র, নওগাঁ প্রতিনিধি :: (৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৩৬মি.) নওগাঁর আত্রাই উপজেলায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের গম চাষ করা হয়েছে। নওগাঁর শষ্য ভান্ডার খ্যাত আত্রাই উপজেলায় চলতি মৌসুমে কৃষি অফিসের ব্যবস্থাপনায় গম চাষে এই আমুল পরিবর্তন ঘটেছে বলে কৃষি অফিস সূত্রে জানা। উন্নত জাত এবং অর্থকরী স্বল্প সময়ের ফসলের প্রতি দিন দিন ঝুঁকছেন উপজেলার কৃষকরা। অন্যদিকে কম মুনাফা ও ঝামেলা যুক্ত ফসলের চাষ হ্রাস পাচ্ছে । এ বছর উপজেলার ৮টি ইউনিয়নে রেকর্ড পরিমাণ জমিতে দেশের দ্বিতীয় প্রধান খাদ্য ফসল উন্নত জাতের গম চাষ করছেন কৃষকেরা।

গত কয়েক বছর যাবত বাম্পার ফলন ও অধিক লাভজনক ফসল হওয়ায় সচেতন কৃষকরা “বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট” উদ্ভাবিত উচ্চ ফলনশীল (উফশী) জাতের গম চাষের দিকে ঝুকছেন। শীত প্রধান দেশের খাদ্য ফসল গম এই বছর শীত বেশি হওয়ায় গমের ভাল ফলন হবে বলে আশা করছেন কৃষক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের তুলনায় এ বছরও অন্যান্য ফসলের চেয়ে প্রত্যেক গম চাষী অধিক মুনাফা লাভ করবেন বলে মনে করছে উপজেলা কৃষি বিভাগ। এটি মূলত শীত প্রধান দেশের খাদ্য ফসল, আমাদের দেশে গম আবাদের ইতিহাস খুব বেশী দিন আগের নয়।

কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ গম গবেষণা কেন্দ্র দেশে গম আবাদে অগ্রণী ভূমিকা পালন করলেও কৃষকদের অবদান এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কৃষিবিদগণ। কম সেচে অধিক ফসল উৎপাদনসহ রোগ-বালাইয়ের আক্রমন কম হওয়ায় গম চাষে উৎপাদন ব্যয় কম। পাশাপাশি ধানের সাথে তুলনামূলকভাবে গমের দামও ভাল। ফলে কৃষক কম খরচে অধিক আয়ের লক্ষে গম আবাদে ঝুঁকছেন বলে মনে করছেন অভিজ্ঞ মহল। এমনকি বোরো ধানের চেয়ে গম চাষে রাসয়নিক সারের ব্যবহারও কম। ফলে কৃষকের বিনিয়োগ কম, আয় বেশী। বারি-২৫, ২৬, ২৮, ২৯, প্রদীপ, বিজয় ও শতাব্দী এসব জাতের গমে পোকার আক্রমণ কম হয়। ফলে ফলন ভালো হয়। আর তুলনামূলকভাবে অন্য জাতের গমের চেয়ে এসব জাতের চাষে উৎপাদন ব্যয় কম। ফলে কৃষকরা এসব জাতের গম চাষ করে বেশি লাভবান হচ্ছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নে এবার ৫শত ৩০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উচ্চ ফলনশীল (উফশী) বারি -২৫, ২শ’ বারি-২৬, বারি-২৮ জাতের গম চাষ করা হয়েছে।

উপজেলার রসুলপুর গ্রামের মো: রফিকুল ইসলাম জানান, গত বছর ন্যায্য মূল্য পাওয়ায় এবার ৩ বিঘা জমিতে গম আবাদ করেছি। কৃষি অফিসের নির্দেশনা অনুযায়ী পরিচর্যা করছি। আশা করছি বিঘা প্রতি ১৪ মণ ফলন হবে।

একই গ্রামের কৃষক মজিবর রহমান জানান, প্রতিবছরের মত এবারো ৩ বিঘা জমিতে গম চাষ করেছি। এ পরিমাণ জমি থেকে গত বছরের মত এবারো ৪২ মণ গম পাওয়ার আশা করছি। গত বছর গমের দাম মণপ্রতি পেয়েছি ৮’শ টাকা। যার বাজার মূল্য ছিল ৩৩ হাজার ৬’শ টাকা। এবারো সমপরিমাণ টাকা পাওয়ার আশা করছি।

এ ব্যাপারে উপজেলারর কালিকাপুর ইউনিয়নের শলিয়া ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা কে এম মাহাবুব হোসেন জানান, বীজ সংগ্রহ সহ গম চাষে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেয়া হলেও এই উপজেলার কৃষকদের মাঝে গম চাষের তেমন আগ্রহ দেখা যায় না। তবে আমরা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে কৃষকদের মাঝে গম চাষের আগ্রহ বাড়ে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ কে এম কাউছার হোসেন জানান, কৃষকরা যেন গম চাষে কোন প্রকার সমস্যায় না পরেন এ জন্য আমরা সর্বাক্ষণিক নজর রাখছি। কৃষি বিভাগ কৃষকদের পাশে থেকে তাদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)