শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ মে ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ট্রাক ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৪ আহত-৪
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ট্রাক ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৪ আহত-৪
বুধবার ● ২ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে ট্রাক ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৪ আহত-৪

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৫ মি.) ঝিনাইদহের লাউদিয়া নামক স্থানে আজ বুধবার দুপুরে ট্রাক ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইজিবাইক চালক মাহাবুবুর রহমান (৩৬), বাকুয়া গ্রামের আল-আমিনের স্ত্রী হাজেরা বেগম (২৩), যশোরের নওয়াপাড়ার বসুন্দিয়া এলাকার আসলাম হোসেন (৪৫) ও ঝিনাইদহ সদর উপজেলার রাউতাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে কামাল হোসেন। নিহত কামালের দুই মেয়ে শিশু ইলমা (৫) ও পাপিয়া খাতুন (২০) এবং লাউদিয়ার সোহেলসহ ৪ ইজিবাইক যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাপিয়া খাতুন ও তার বোন শিশু ইলমার অবস্থা সংকটাপন্ন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, আজ বুধবার দুপুরে সোয়া দুইটার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের লাউদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরো জানান, প্রচন্ড ঝড়বৃৃষ্টির মধ্যে সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে আলু বোঝাই ট্রাক ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহাবুর রহমান, আসলাম হোসেন ও কামাল হোসেন নিহত হন। হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয় হাজেরা বেগমের। এ সময় আহত হন ইজিবাইকের আরো ৪ যাত্রী। আহতদের মধ্যে শিশু ইলমা ও তার বোন পাপিয়া খাতুনের অবস্থা আশংকাজনক। নার্সদের ভাষ্যমতে পাপিয়া ও ইলমা ক্লিনিক্যলি ডেড। এদিকে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান, ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অপুর্ব কুমার। হাসপাতালে চিকিৎসাধীন আহত সোহেল জানান, ঝড়বৃষ্টির কারণে আলু বোঝাই ট্রাকটি বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটিকে মাথায় নিয়ে একটি গাছের সাথে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলে। এ সময় প্রচন্ড ঝড়ে ওই গাছের ডালটি ইজিবাইকের উপর ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে একজন মৃত্যুবরণ করেন বলে জানান আহত সোহেল। আহতদের মধ্যে শিশু ইলমা ও তার বোন পাপিয়া খাতুনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ