শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী তোফ ‘র
প্রথম পাতা » পাবনা » সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী তোফ ‘র
বুধবার ● ২৩ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী তোফ ‘র

---

রফিকুল ইসলাম সুইট :: পৌরসভা নির্বাচনে পাবনার সুজানগর পৌরসভায় সেনা ও ষ্টাইকিং ফোর্স মোতায়েন দাবী জানিয়েছে আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন তোফা ৷ তিনি পাবনার সুজানগর পৌরসভা নির্বাচনে সরকার দলীয় প্রার্থী আব্দুল ওহাবের কর্মী সমর্থক দ্বারা ভয়ভীতি, হুমকি-ধামকি ভোটারদের মারধোর, বাড়ীঘর ভাংচুর এর প্রতিবাদে সংবাদ সম্মেলন কালে এ দাবী জানান ৷
২৩ ডিসেম্বর বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ৷
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন তোফা৷ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান সাচ্চু, ওহিদুর রহমান, এসএম মমতাজ উদ্দিন, হারেজ মলি্লক, আফসার আলী বিশ্বাস প্রমুখ ৷
সংবাদ সম্মেলনে তোফাজ্জাল হোসেন জানান, আব্দুল ওহাব জনসমর্থন না পেয়ে আমার সমর্থকদের উপর বিভিন্ন ভাবে বাধা প্রদান, ভয়ভীতি, হুমকি-ধামকি কর্মীদের মারধোর, বাড়ীঘর ভাংচুর, পোষ্টার ছিড়ে ফেলাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন সরকার দলীয় প্রার্থী ও তার সমর্থকরা ৷ এছাড়া পৌরসভার বাইরে আতাইকুল ও পাবনা সদর থানার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে চরমপন্থী সদস্যদের দিয়ে রাতে সাধারণ ভোটারদের বাড়ীতে বাড়ীতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করাচ্ছেন৷ এসব বিষয়ে তিনি বারবার মৌখিক ও লিখিত ভাবে উপজেলা রির্টানিং অফিসার এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবিহিত করেও কোন ব্যবস্থা নিচ্ছেন না ৷
তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভুল বঝিয়ে দলীয় মনোনয়ন পত্র নিয়েছে আব্দুল ওহাব ৷ আব্দুল ওহাব ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ৷ কিছু দিন আগে শুধুমাত্র তিনিই নিজে পৌরসভার ভোটার হয়েছেন ৷ এখানে তার কোন বাড়ী বা স্থাপনা নেই ৷ তার পরিবারের কেউ পৌরসভার ভোটানা ৷ এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের হসত্মক্ষেপের মাধ্যমে সুষ্ঠু ও অবাধ নিপক্ষে ভোট কামনা করেন৷ সজানগরের মানুষের ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হব ৷
আপলোড : ২৩ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.০০ মিঃ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)