শনিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর জম্মদিন পালন করেছে জেলা আওয়ামীলীগ
খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর জম্মদিন পালন করেছে জেলা আওয়ামীলীগ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) “অগ্নিস্নানে শুচি হয়ে বারবার আসো, তুমি ভূমি কন্যা-তুমি প্রিয় মাতৃভূমি” এ স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জম্মদিন পালন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন। এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়ির নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, কেক কেটে আলোচনা সভা করে।
এসময় অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাটোয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক হোসেন আহম্মদ চৌধুরী,জেলা যুবলীগ নেতা বোরখান উদ্দিন চৌধুরী,ইকবাল হোসেন,জেলা শ্রমিকলীগের আহবায়ক নুরনবী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাঈনুল ইসলাম,ফারুক আহম্মদ,জেলা মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক মানিক পাটোয়ারী ও ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,তাঁতীলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তরা, দুরদর্শী প্রচেষ্টা বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উল্লেখ করে বলেন, ষড়যন্ত্রকারীদের শত বাঁধা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বকে গতিরোধ করতে পারেনি। শেখ হাসিনার সাহসী নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে, সামনের দিনগুলোতেও এদেশ এগিয়ে যাবে। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ