শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » বিলুপ্ত প্রায় ঢেঁকি শিল্প
প্রথম পাতা » গাইবান্ধা » বিলুপ্ত প্রায় ঢেঁকি শিল্প
সোমবার ● ৮ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিলুপ্ত প্রায় ঢেঁকি শিল্প

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (২৩ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০০মি.) চালের পুষ্টিগুণ বজায় এবং ভাতের সুস্বাদ রক্ষায় ঢেঁকি ছাঁটা চালের বিকল্প হয় না। বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন ঢেঁকি ছাঁটা চাল নানাবিধ রোগের এন্টিবায়োটিক হিসেবে কাজ করছিল। এছাড়া সংসারের ছোটখাট উপকরণ ঢেঁকির মাধ্যমে গুড়া করা হত। সেই ঢেঁকি শিল্প এখন বিলুপ্ত প্রায়। গ্রাম-গঞ্জের কোথাও আর ঢেঁকি শিল্প খুঁজে পাওয়া যায় না। আজ থেকে ২৫ হতে ৩০ বছর আগে গ্রাম-গঞ্জের প্রতিটি বাড়িতে ঢেঁকি ছিল। হলুদ, মরিচ, আদা, রসুন, পিঠার তৈরির আটা, বিভিন্ন প্রকার কালাই, চিড়াঁ, গম ভাঙার কাজে ঢেঁকির ব্যবহার ছিল ব্যাপক।
আধুনিক বিজ্ঞানের ছোঁওয়ায় দিনের পর দিন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। কথা হয় শান্তিরাম ইউনিয়নের আশি বছর বয়সের বৃদ্ধ আলহাজ্ব মোজাহার আলীর সাথে। তিনি বলেন ঢেঁকি ছাঁটা চালের পান্তা খাওয়ার মজাই আলাদা। চালের উপরে বাদামী রঙের ছালের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। বর্তমান চালের রঙ ধব ধবে সাদা। তিনি বলেন ঢেঁকি ছাঁটা চালের ভাত যখন আমরা খেয়েছি তখন এত বেশি অসুক ছিল না। সেই আমলে বিয়ে বাড়ির সকল মসলা ঢেঁকির মধ্যে গুড়া করা হত।
অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সফিউল হোসেন বলেন, ঢেঁকি ছাঁটা চালের রঙিন প্রলেভের মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ। যা শরীরের এন্টিবায়োটিক হিসেবে কাজ করত। বর্তমান বাজারে যে সব চাল বিক্রি করা হচ্ছে তাতে রয়েছে ক্যামিকেল মিশানো। যা শরীরের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। মেশিনের সাহায্যে যে ভাবে চাল কেঁটে চিকন করা হচ্ছে তাতে করে চালের মধ্যে কোন প্রকার পুষ্টিগুণ থাকছে না। যার কারণে চালের মাধ্যমে মানুষের শরীরে বিভিন্ন প্রকার রোগব্যাধি ছড়িয়ে পড়ছে।





আর্কাইভ