শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » ভোটকেন্দ্র দখলের মধ্য দিয়ে পাবনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত
প্রথম পাতা » পাবনা » ভোটকেন্দ্র দখলের মধ্য দিয়ে পাবনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত
বুধবার ● ৩০ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোটকেন্দ্র দখলের মধ্য দিয়ে পাবনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত

---
পাবনা প্রতিনিধি:: ভোটকেন্দ্র দখল , ভূয়া ভোট প্রদান, ভোটার সহ আইন-শৃংখলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের হুমকি ধামকির মধ্য দিয়ে পাবনা সদর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়৷ ভোটার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে পাবনা সদর পৌরসভায় ৩২ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়৷ শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করতে থাকেন৷ ভোট কেন্দ্র সহ শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে বিজিবি, র্যাব ও পুলিশের টহল চলতে থাকে৷
এরপর সময় বেলা ১টা ৪০ মিনিট ৷ পাবনা পৌরসভার আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসার টিপুর নেতৃত্বে শতাধিক দলীয় নেতাকর্মী পাবনা সদর থানার সনি্নকটে অবস্থিত সেন্ট্রাল গালর্স হাইস্কুল ভোটকেন্দ্রে আকস্মিকভাবে হামলা চালায়৷ হামলাকারীরা পুলিশের উপস্থিতিতে ভোটকেন্দ্রের মধ্যে অবৈধভাবে প্রবেশ করে প্রতিটি বুথ কক্ষে ঢুকে পোলিং অফিসারদের নিকট থেকে জোরপূর্বক ব্যালট পেপার কেড়ে নেয় এবং প্রকাশ্যে নৌকা মার্কায় সীল মেরে ভূয়া ভোট প্রদান করে৷ এ সময় উল্লেখিত ভোটকেন্দ্রে এস এ টিভির ঢাকা টিমের লাইভ প্রোগ্রাম চলছিল৷ হামলা কারীরা হুমকি প্রদর্শন করে লাইভ সম্প্রচার বন্ধ করে দেয়৷ এরপর তারা জোরপূর্বক পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের নিকট আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিব হাসান টিপু সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন৷ তিনি বলেন, পাবনার শিল্পপতি মাছরাঙ্গা টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুর নাম ধরে অশালীন ভাষায় গালিগালাজ করেন৷ হামলা কারীরা এ সময় শতশত ভোটারদের সামনে ভোটকেন্দ্রে উপস্থিত পাবনার পুলিশ কর্মকর্তাদের হুমকি প্রদান করে ৷ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রকিব হাসান টিপু এ সময় আরো বলেন, আমি নৌকা প্রতিকের প্রার্থী৷ এখন পাগলের হাতে নৌকা৷ আমি ২৪ ঘন্টার মধ্যে পাবনা পুলিশ সুপারকে স্ট্যান্ড রিলিজ করাবো৷
সংবাদ পেয়ে পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, পুলিশ সুপার আলমগীর কবির এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ নিয়ন্ত্রণ) লিটন কুমার সাহা ও পাবনা সদর থানার অফিসার ইন চার্জ আ ন ম আবদুল্লাহ আল হাসান সহ বিজিবি, র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন৷ এ সময় আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তারা আওয়ামী লীগ নেতা-কর্মীদের অনৈতিক আচরণে হতভম্ভ হয়ে পড়েন৷ আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের এ সময় ভোট কেন্দ্রের ভিতরে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷ হামলা কারীরা পুলিশ কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে৷
সূত্র মতে জানা গেছে, হামলা কারীরা এরপর শহীদ আহম্মদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্রে হামলা চালায়৷ তারা একই পন্থায় পোলিং অফিসারদের নিকট থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতিকে সীল মারে৷ ঘটনার পর শতশত ভোটার ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে না পেরে ফিরে যান৷ এরপর পাবনা শহরের ভোটার ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে৷ পাবনার সর্বসত্মরের মানুষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে৷ এ রির্পোট লেখা পর্যন্ত রিটার্নিং অফিসার ভোটের ফলাফল জানাতে পারেনি৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)