শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার ৪টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার ৪টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ
সোমবার ● ৩১ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধার ৪টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ

---গাইবান্ধা প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার চারটি আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় নির্ধারিত সময়ে সকল ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ৯টার পর থেকে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট প্রদানের পর ভোটার বেবি বেগম (৪৩) জানান, ‘খুব সহজেই মার্কা খুঁজে ভোট দেওয়া গেছে। পছন্দমতো প্রার্থী বাছাই করে পছন্দের মার্কায় ভোট প্রদান করেছি’। একই কেন্দ্রে ভোট প্রদানের পর মো. লাল মিয়া (৭৫) নামে আরেক ভোটার জানান, ‘প্রার্থীদের প্রতীক চিনতে কোন সমস্যা হয়নি। সুন্দর পরিবেশ ও স্বাধীনভাবে ভোট প্রদান করেছি’।
এদিকে, জেলার চারটি আসনের ৪৭৩টি ভোট কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, এসব আসনে মোট ভোটার ১৩ লাখ ৭৩ হাজার ৮৬৫ জন। এরমধ্যে নারী ভোটার ৭ লাখ ২ হাজার ৭৮৫ জন এবং পুরুষ ভোটার ৬ লাখ ৭১ হাজার ৮০ জন। ৪৭৩টি ভোটকেন্দ্রের ২ হাজার ৬৮৫টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোটারধিকার শান্তিপূর্ণ পরিবেশে প্রয়োগ করছেন। গাইবান্ধার চারটি সংসদীয় আসনে ৪৭৩ জন প্রিজাইডিং অফিসার, ২ হাজার ৬৮৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৫ হাজার ৩৭০ জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ধরে রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়াসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও চরাঞ্চলের কেন্দ্রগুলোর জন্য বিশেষ নজরদারি রাখা হয়েছিল। মাঠে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ছাড়াও ১০ জন নির্বাহী ও ১০ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত হয়। এ আসনে আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে ৩০ ডিসেম্বর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ), গাইবান্ধা-২ (সদর), গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) এই চারটি সংসদীয় আসনে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এ আসনগুলোতে ৩০জন বৈধ প্রার্থী। এরমধ্যে গাইবান্ধা-১ আসনে ১১ জন, গাইবান্ধা-২ আসনে ৭ জন, গাইবান্ধা-৪ আসনে ৭ জন ও গাইবান্ধা-৫ আসনে ৫ জনসহ মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে দু’জন প্রার্থী ভোটের মাঠ থেকে সরে দাড়ানোর ফলে গাইবান্ধার এ চারটি আসনে ভোটযুদ্ধে লড়েছেন মুলত: ২৮জন প্রার্থী।





আর্কাইভ