শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি সুষ্ঠু ও সফল - পিসিজেএসএস
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি সুষ্ঠু ও সফল - পিসিজেএসএস
রবিবার ● ৩ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি সুষ্ঠু ও সফল - পিসিজেএসএস

---৩ জানুয়ারী ২০১৬ তারিখ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-পিসিজেএসএস(সন্তু গ্রুপ)এর সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,বিগত ৩০ ডিসেম্বর ২০১৫ রাঙামাটি পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দলীয় প্রার্থীর কর্মী ও সমর্থকদের কর্তৃক ব্যাপক কারচুপি, চরম অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে জুম্ম জনগণের চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আহুত রাঙামাটি পার্বত্য জেলায় আজকের (রবিবার) সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি পার্বত্য জেলার সড়ক ও জলপথের সকল প্রকার যানবাহনের মালিক ও চালক সমিতি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট প্রশাসন, সাংবাদিকসহ সর্বস্তরের পাহাড়ি-বাঙালি জনগণকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছে। পিসিজেএসএস এর সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা দাবী করেন বরকল উপজেলার জগন্নাথছড়া বিজিবি ক্যাম্পের সুবেদার আকরাম এবং কাপ্তাই উপজেলার রাইখালীতে ক্ষমতাসীন দলের কতিপয় সদস্য কর্তৃক জনসংহতি সমিতির সদস্যদের হুমকি-ধামকি ও অবরোধ ভাঙ্গার অপচেষ্টা ব্যতীত এই সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মসূচি চলাকালে জেলার সড়ক ও জলপথের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে এবং কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। (সংবাদ বিজ্ঞপ্তি)





আর্কাইভ