বুধবার ● ১৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে আহত ১৫
কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে আহত ১৫
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ১৩ মার্চ বুধবার সকালে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের লাউতলা চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা সামছুল ইসলাম জানান, মহেশপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস (ফেনী-জ-০৫-০০১১) কালীগঞ্জের চারমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসের প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কোটচাদপুর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।





অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক