শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » গুম করার উদ্দেশ্যে ট্রাকে করে লাশ নিয়ে যাওয়ার সময় এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ
প্রথম পাতা » চট্টগ্রাম » গুম করার উদ্দেশ্যে ট্রাকে করে লাশ নিয়ে যাওয়ার সময় এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুম করার উদ্দেশ্যে ট্রাকে করে লাশ নিয়ে যাওয়ার সময় এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ

---রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: গুম করার উদ্দেশ্যে ট্রাকে করে লাশ নিয়ে যাওয়ার সময় এক আদিবাসীর লাশ উদ্ধার করেছেন রাউজান থানা পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৬ টায় সময় রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানের সময় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান-কাউখালী সীমান্তে যানবাহন তাল্লাসীকালে এই লাশ উদ্ধার করা হয়। এ সময় ট্রাক ড্রাইভারকেও আটক করে পুলিশ। উদ্ধারকৃত লাশটি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাপমারা গ্রামের মৃত সুইচা অং মারমার পুত্র থোয়াই চিং মং মারমা(৩৬)। তিনি একজন পরিবহন শ্রমিক। তার এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে জানা যায়। ট্রাকে চালকে বরাত দিয়ে পুলিশ জানায়, কাউখালীর তারাবুনিয়ার সুগার মিল এলাকায় একটি ইটভাটায় একটি ট্রাক ( চট্টমেট্রো ট-০৫-০৫৫৮) হতে জ্বালানি কাঠ খালাস করে ট্রাকের পেছনের ঢালাটির হুক লাগানোর সময় ছুটে গিয়ে সেই ট্রাকের শ্রমিক থোয়াই চিং মং মারমার মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। প্রশাসনিক ঝামেলা এড়াতে লাশটি গুম করার উদ্দেশ্যে ট্রাকে করে নিয়ে যাওয়ায় সময় পুলিশের হাতে আটক হয়। আটককৃত ট্রাক চালকের নাম জাহাঙ্গীর আলম। তিনি রাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেউটিয়া গ্রামের মৃত আব্দুস ছত্তারের পুত্র। এবিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার এস.আই নুর নবী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে আজ ৩০ এপ্রিল ভোর ছয়টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজানের পূর্ব সীমান্তে চেকপোস্টে কাউখালী হতে আসা একটি ট্রাককে দাঁড়ানো সংকেত দিলে ট্রাকটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পুলিশ তাড়া করে ট্রাকটি আটক করে। এই সময় ট্রাকের ভেতর পলিথিন মোড়ানো লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি থানায় নিয়ে এসে কাউখালী থানার পুলিশের সহযোগিতায় লাশের পরিচয় নিশ্চিত করা হয়। সংবাদ পেয়ে থানায় উপস্থিত হন নিহত থোয়াই চিং মারমার স্ত্রী মিচাচিং মারমা, বোন মাচিং মারমা ও অন্যান্য স্বজনরা। নিহতের বোন মাচিং মারমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমরা খুবই গরীব। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। এঘটনায় কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রাউজানে সড়ক দুরর্ঘটনায় গুরুত্বর আহত তিন শিক্ষার্থী
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পাহাড়তলী ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এক স্কুলের তিন শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে। আজ ৩০-এপ্রিল মঙ্গলবার দুপুর ১টার সময় পাহাড়তলী বাজারে এই দুরঘর্টনা ঘটে। আহতরা হলেন : পায়েল (১৪), ফারজানা ইসলাম বৃস্টি (১৩), জুবেয়াদা আক্তার (৯)। আহত তিনজন পাহাড়তলী গ্রামার এন্ড স্কুলের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীল সত্রে, স্কুল ছুটির পর সিএনজি করে বাড়ি ফেরার পথে অপর দিক থেকে আসা একটি সিএনজি গাড়ী ধাক্ষা দিলে সিএনজি গাড়ী থেকে ওই তিন শিক্ষার্থী পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়।
স্থানীয় লোকজন আহত আবস্থায় তাঁদের উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এবিষয়ে জানতে চাইলে চুয়েট পুলিশ ফাঁড়ী এসআই ইমতিয়াজ আলি ঘটনার সতত্য নিশ্চিত করেন।





আর্কাইভ