শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ জুন ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ঈদ উপলক্ষে গাইবান্ধায় পথ শিশুদের মাঝে বস্ত্র বিতরণ
প্রথম পাতা » গাইবান্ধা » ঈদ উপলক্ষে গাইবান্ধায় পথ শিশুদের মাঝে বস্ত্র বিতরণ
সোমবার ● ৩ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদ উপলক্ষে গাইবান্ধায় পথ শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

---গাইবান্ধা প্রতিনিধি :: ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার অসহায় মানুষ ও পথ শিশুদের মধ্যে রবিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী চত্বরে ৩শ’ বস্ত্র বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্যোগ গাইবান্ধা’ এর আয়োজনে এসব বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।
সংগঠনের সভাপতি মো. ফরিদুজ্জামান সাফির সভাপতিত্বে বস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, অ্যাড. জিএসএম আলমগীর, রাকিবুল ইসলাম রানা, সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ও সহ-সভাপতি সামিউল ইসলাম সাকিব প্রমুখ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা টিফিনের টাকা বাচিয়ে তারা এইসব বস্ত্র ক্রয় করে। বস্ত্রের মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গি, শিশুদের পোশাক ও থ্রি পিস।

গাইবান্ধায় কৃষক শ্রমিক জনতালীগের ঈদ সামগ্রী বিতরণ

গাইবান্ধা :: ঈদুল ফিতর উপলক্ষে সোমবার গাইবান্ধা কৃষক শ্রমিক জনতালীগ জেলার সদর উপজেলার বল্ল¬মঝাড়, কামারজানি, পলাশবাড়ির পবনাপুর, সাদুল্যাপুরের রসুলপুর, দামোদরপুর, ফরিদপুর, সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের অসহায় দুঃস্থদের মধ্যে কাপড়, সেমাই ও চিনি বিতরণ করা হয়।
এসব সামগ্রী বিতরণ এক অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের জেলা আহবায়ক অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, জেলা সদস্য সচিব আবু বকর সিদ্দিক, সাদুল্যাপুর উপজেলা আহবায়ক আবু তাহের সামাদ চৌধুরী উজ্জল, সদস্য সচিব রেজাউল করিম, যুব আন্দোলনের হাশেম মিয়া, ফারুক হোসেন, পলাশবাড়ি উপজেলা সমন্বয়ক শরিফুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা যুব আন্দোলন সমন্বয়ক হিরু মিয়া, সদর উপজেলার সমন্বয়ক আব্দুর রহিম, যুব আন্দোলনের জেলা সদস্য সচিব মাসুদ রানা, ছাত্র আন্দোলনের শাহজামাল ও হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ঈদের খুশি ভাগাভাগি করতে সুবিধা চির বঞ্চিত শিশু, অতিদরিদ্র, অসহায় মানুষদের পাশে সামাজিক দায়বদ্ধতা থেকে বিত্তবানসহ সমাজের সচেতন সবাইকে এগিয়ে আসা উচিত। বৃদ্ধ-হতদরিদ্র দুঃস্থরা তাদের রক্তঘামে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রেখেছেন। তারা আমাদের পরম বন্ধু। মানবতার কল্যাণে আমাদের উচিত দুঃস্থদের পাশে দাড়ানো। এতে একদিকে আত্মতৃপ্তি পাওয়া যায়, অন্যদিকে মানুষের প্রতি দায়িত্ব পালনও হয়।





আর্কাইভ