শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ জুন ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » তিস্তার চরাঞ্চল প্লাবিত, পানিবন্দি শতাধিক পরিবার
প্রথম পাতা » গাইবান্ধা » তিস্তার চরাঞ্চল প্লাবিত, পানিবন্দি শতাধিক পরিবার
শনিবার ● ২৯ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিস্তার চরাঞ্চল প্লাবিত, পানিবন্দি শতাধিক পরিবার

---গাইবান্ধা  প্রতিনিধি :: অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তার চরাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় নিচু এলাকার পরিবারগুলো পানিবন্দি হয়ে পড়েছে। গৃহপালিত পশু পাখি নিয়ে বিপাকে পড়েছে চরাঞ্চলবাসী।
গত এক সপ্তাহ ধরে বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর চরাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। নিচু এলাকায় বসবাসরত প্রায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি বেড়ে যাওয়ায় ভাঙনের তীব্রতা অনেকটা কমে গেলেও হরিপুর, কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়নের কিছু-কিছু এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে।
কাপাসিয়া ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, ‘গত বৃহস্পতিবার রাত হতে উজান থেকে পানি ধেঁয়ে আসছে। সে কারণেই বিভিন্ন চর প্লাবিত হয়ে পড়েছে। ডুবে গেছে বিভিন্ন ফসলের ক্ষেত। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে। পায়ে হেঁটে চলাচল করতে পারছে না চরাঞ্চলবাসী। যে হারে পানি বাড়ছে তাতে করে আগামী ২৪ ঘন্টার মধ্যে গোটা চরাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক পরিবার তাদের গৃহপালিত পশুপাখি, ধান, চাল, আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে।’
হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, তার ইউনিয়নের ৮টি ওয়ার্ড পানিবন্দি হয়ে পড়েছে। তিনি বলেন, ‘এখনো পানিবন্দি পরিবারগুলো চরেই বসবাস করছে। পানি বেড়ে গেলে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেয়া হবে।’
উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী জানান, সংশ্লিষ্ট চেয়ারম্যানদের মাধ্যমে পানি বেড়ে যাওয়ার বিষয়টি জেনেছি। সকলকে সর্তক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

গাইবান্ধায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

গাইবান্ধা :: গাইবান্ধায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য শিমুল সীমান্ত সেতু (২০) নামে এক যুবককে গাইবান্ধার ফুলছড়ি গজাড়িয়া থেকে আটক করেছে র‌্যাব-১৩। শুক্রবার রাত সাড়ে এগারটার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প থেকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় ।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বগুড়া টিএমএসএস পলিটেকনিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী শিমুল সীমান্ত সেতু দীর্ঘদিন থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র ফাঁস চক্রের সাথে জড়িত।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুক গ্রুপে ও ম্যাসেনজারের মাধ্যমে দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়ার পায়তারা করছিল।
পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ১৩ কোম্পানি কমান্ডার মুন্না বিশ্বাসের নেতৃত্বে র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে তার বাড়ি থেকে শিমুলকে আটক করে। আটক শিমুল গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গজাড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
গাইবান্ধায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঘটনায় রজ্জব আলী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জের কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া চরে এ ঘটনা ঘটে। নিহত রজ্জব আলী গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতআনা বালুয়া গ্রামের আলেক উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির সময বাড়ির পাশে পলুপাড়া চর নামে একটি মাঠে কাজ করছিলো রজ্জব আলী। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান রজ্জব আলী।
বিষযটি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, স্থানীয়ভাবে রজ্জব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পারিবারের লোকজন নিহত রজ্জবের লাশ উদ্ধার করেছে।





আর্কাইভ